সিলেট ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
এবার সিলেট শহরতলী থেকে ১৮ লক্ষ টাকার ভারতীয় চিনির চালান জব্দ করেছে থানা পুলিশ। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বুধবার (৮ জানুয়ারি) ভোররাত ৪টায় শাহপরাণ (রহ:) থানাধীন সুরমা গেইট বাইপাস থেকে ট্রাক ভর্তি ভারতীয় চিনির চালান জব্দ করা হয়।
এরআগে বুধবার ভোরে সিলেট নগরীর নাইওরপুল থেকে ২৯০ বস্তায় ১৭ লক্ষ ৪০ হাজার টাকার ভারতীয় চিনি আটক করেছে পুলিশ।
বুধবার রাতে বিয়ষটি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান- সিলেটের সুরমা বাইপাস হয়ে ভারতীয় চিনি ভর্তি ঢাকা মেট্রো-ট-২২-৮৭৭৯ নম্বরের একটি ট্রাক মুরাদপুরের দিকে আসছে এমন সংবাদ পেয়ে সিলেট সেনানিবাস মেইন গেইটের সামনের সড়কের উপর চেকপোষ্ট বসিয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালান শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ সানাউল ইসলাম।
ভোররাত পৌণে ৫টার দিকে চেকপোস্টের দিকে আসলে ট্রাকটি থামানোর জন্য সিগন্যাল দেওয়া হলে ট্রাকটি ২০০ গজ আগে থামিয়ে অজ্ঞাতনামা তিন ব্যক্তি ট্রাক ও মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ট্রাক তল্লাশী করে ৩০৮ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। আটককৃত চিনির আনুমানিক মূল্য ১৮ লক্ষ ১১ হাজার টাকা বলে জানা গেছে।
এ বিষয়ে এসআই মোঃ সানাউল ইসলাম বাদী হয়ে শাহপরাণ (রহ:) থানায় মামলা দায়ের করেছেন। থানায় এফআইআর নং-৭, তারিখ-০৮/০১/২০২৫ খ্রিঃ।
এরআগে ৪ জানুয়ারি (শনিবার) রাত সাড়ে ৭টার দিকে সুরমা বাইপাস থেকে ২৪৫ বস্তা ভারতীয় চিনির চালান আটক করেছে পুলিশ। যার অনুমান মূল্য ১৪ লক্ষ ৪০ হাজার ৬শ’ টাকা।
এরও আগে গত ২৯ ডিসেম্বর (রোববার) রাত সাড়ে ৯টায় সুরমা বাইপাস পয়েন্ট থেকে বিভিন্ন ধরণের ৫১ লক্ষ ১৭ হাজার টাকার ভারতীয় কসমেটিকসের চালান আটক করে পুলিশ।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি