সিলেট ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তাঁকে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করেছে।
এরআগে গত ২৮ জুন কুমিল্লার ডিসি মু. রেজা হাসানকে সিলেটে বদলি করা হয়। কিন্তু তিনি এতদিনেও সেখানে যোগ দিতে পারেননি। এরমধ্যে নতুন ডিসি নিয়োগ দিল সরকার।
সিলেটে হযরত শাহজালালের (রহ.) মাজারে দানের অর্থের আয়-ব্যয়ের ব্যবস্থাপনা নিয়ে আলোচনার মধ্যে জেলা প্রশাসক বদল হলেও নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তা গত ১১ দিনেও যোগ দেননি। নতুন দায়িত্বে যোগ দিতে মু. রেজা হাসান তার আগের কর্মস্থল কুমিল্লা জেলা প্রশাসকের দায়িত্ব বুঝিয়ে দেন ১ জুলাই। পরে সিলেটে রওনা হলেও তাঁকে ফিরিয়ে আনে জনপ্রশাসন মন্ত্রণালয়।
গত ২১ জুন সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। পরো রেজা হাসানকে নিয়োগ দেয়া হয়েছিলো।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি