সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৮
নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের পর এবার সিলেট সফরে আসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আগামীকাল ৫ ফেব্রুয়ারি তিনি সিলেট সফরে আসবেন বলে নিশ্চিত করেছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। শনিবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট নগরীর চৌহাট্টায় এক মানববন্ধনে তিনি একথা জানান।
বিএনপি সূত্র জানায়, খালেদা জিয়া ওইদিন সকালে সড়ক পথে সিলেটের উদ্দেশে রওনা হবেন। সিলেট পৌঁছে হযরত শাহজালাল (রহ.) এবং শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত করবেন। তবে কোনো জনসভায় বক্তব্য রাখবেন কি না জানা যায়নি।
এর আগে গত ৩০ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর ১ ফেব্রুয়ারি সিলেটে নির্বাচনী প্রচারণা শুরু করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
Design and developed by ওয়েব হোম বিডি