এমপি ইমরান আহমদ এর কৃতজ্ঞতা 

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৮

এমপি ইমরান আহমদ এর কৃতজ্ঞতা 

Manual1 Ad Code

সিলেট-তামাবিল জাফলং মহাসড়কের জৈন্তাপুর জাফলং সংস্কার কাজের জন্য মঙ্গলবার একনেক এর সভায় একশত নব্বই কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়।

Manual6 Ad Code

একনেকের সভায় এই প্রকল্প অনুমোদন হওয়ায় ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত,যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ও পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি বলেন, এই প্রকল্প অনুমোদন হওয়ায় পর্যটন এলাকা জাফলং সহ তামাবিল স্থল বন্দর এলাকায় সড়কের যে সমস্যা সৃষ্টি হয়েছিল তার অচিরেই সমাধান হবে। এদিকে এই প্রকল্প অনুমোদন হওয়ার খবর প্রকাশিত হলে এলাকার ব্যবসায়ী, সাধারণ মানুষ সবাই উল্লসিত। তাঁরা (প্রধানমন্ত্রী), অর্থমন্ত্রী ও সংসদ সদস্য ইমরান আহমদ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code