এমপি কয়েসের বিরুদ্ধে মানহানির মামলা

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৮

এমপি কয়েসের বিরুদ্ধে মানহানির মামলা

Manual4 Ad Code

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের বিরুদ্ধে মানহানি ও হুমকি প্রদানের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

Manual8 Ad Code

বুধবার (০৩ অক্টোবর) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম সাব্বিরের মা মনোয়ারা বেগম বাদী হয়ে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৫ম ফারজানা ইয়াসমিনের আদালতে ৫০২ ধারায় মানহানিকর বক্তব্য ও হত্যার হুমকি প্রদানের অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

Manual5 Ad Code

বাদী পক্ষের আইনজীবী সৈয়দ মহসীন আলী জানান, পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বহুতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের বাদীর ছেলের বিরুদ্ধে অপমানজনক বক্তব্য ও হত্যার হুমকি প্রদান করেন। এই অভিযোগেই আজ এ মামলা দায়ের করা হয়।

তিনি আরো জানান, আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এ ব্যাপারে জানতে মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলার বিষয়ে আমি এখনো কিছু জানি না। আমি কাউকেই হুমকি দেইনি।

Manual5 Ad Code

তিনি আরো বলেন, নির্বাচনের আগে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এ মিথ্যে মামলা দায়ের করা হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code