‘এমপি রতন স্বাধীনতা বিরোধী রাজাকার’ বক্তব্যের ভিডিও ভাইরাল

প্রকাশিত: ৫:১৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০১৯

‘এমপি রতন স্বাধীনতা বিরোধী রাজাকার’ বক্তব্যের ভিডিও ভাইরাল

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেকদ, সুনামগঞ্জ : সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট, জাদুকাঁটা নদীসহ হাওরের প্রাকৃতিক সম্পদ লুটের অভিযোগ এনেছেন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা।

 

এসময় তাকে স্বাধীনতা বিরোধী জামাত রাজাকার তোষনকারী বলে অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন দলীয় কর্মীরা। তৃণমুলের এক নেতার এমন ঝাঝালো বক্তব্য গত দু’দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে নেটিজেনারা শেযার করায় সেই বক্তব্য এখন ভাইরাল হয়েছে।

 

মঙ্গলবার (০১ অক্টোবর) সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলয়নায়তনে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের বিরুদ্ধে এসব অভিযোগ আনেন দলীয় নেতাকর্মীরা। শুধু তাই নয় তার বিচারের দাবীও জানান তারা।

Manual4 Ad Code

 

প্রতিনিধি সম্মেলনে বিগত উপজেলা নির্বাচনে ধর্মপাশা উপজেলার আওয়ামী লীগ’র যুগ্ম সাধারন সম্পাদক ও আওয়ামীলীগ (নৌকা) মনোনীত দলীয় প্রার্থী শামীম আহমেদ মুরাদ তৃণমুলের পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের বিরুদ্ধে তৃণমূল নেতাকর্মীদের পক্ষ থেকে এসব অভিযোগ করেন।

 

এ সময় হলভর্তি তৃণমূলের কর্মীরা তার অভিযোগের পক্ষে মুরাদকে হাততালি ও শ্লোগান দিয়ে সমর্থন জানান।

 

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবীর ইমন বারবার মুরাদকে বক্তব্য সংক্ষিপ্ত করতে বললেও তৃণমূলের কর্মীরা তার বক্তব্য অব্যাহত রাখার জন্য দাবী জানান।

 

শামীম তার বক্তব্যে দাবী করেন, এমপি হওবার আগে জনাব রতন কোনোদিন আওয়ামী লীগ করেননি। এমপি হওয়ার পর মোয়াজ্জেম হোসেন রতন পরিবারতন্ত্র কায়েম করেছেন এবং বিএনপি-জামাত ও রাজাকার পরিবারের সন্তানদের লালন করছেন বলে অভিযোগ করেন তিনি।

 

উদাহরণ হিসেবে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটিতে মোয়াজ্জেম হোসেন রতনের আপন ভাই ও কয়েকজন চাচার নাম ও তাদের পদ-পদবীর কথা উল্লেখ করেন।

 

এমপি রতনের ভাই-চাচারা কীভাবে, কোন যোগ্যতায় এসব পদে অধিষ্ঠিত হলো তা জানতে চান তিনি।

 

Manual6 Ad Code

দলীয় সূত্রে জানা গেছে, প্রতিনিধি সমম্মেলনে বক্তব্য দিতে গিয়ে শামীম আহমেদ মুরাদ বলেন, আমি গত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছিলাম। দলীয় সভানেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছিলেন। কিন্তু সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন রতন এমপি বিরোধিতা করেন।

 

তিনি (এমপি রতন) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস ও আপন ছোট ভাই উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেনকে বিদ্রোহী প্রার্থী করেন। মোয়াজ্জেম হোসেন রতন এমপি নির্বাচন প্রভাবিত করায় তাঁর ভাই বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন। দলীয় প্রতীক নৌকার পরাজয় হয়েছে।

 

তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে দলীয় নেত্রীর কাছে আহবান জানান তিনি।

 

জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মতিউর রহমান এ প্রতিনিধি সম্মেলনের সভাপতিত্ব করেন।

 

সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম, এনামুল কবীরের পরিচালনায় প্রতিনিধি সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মাহবুল উল হানিফ এমপি। প্রধান অতিখির বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপি, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা এমপি, সংসদ সদস্য অ্যাডভোকেট. শামীমা শাহরিয়ার এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল হুদা মুকুট, সাবেক সংসদ সদস্য পিপি অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা রব্বানী।

 

প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক শামীম আহমেদ মুরাদ প্রমুখ।

 

অবশ্য প্রতিনিধি সম্মেলনে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপি তার বক্তব্যে শামীম আহমদ মুরাদের অভিযোগ খন্ডন করতে গিয়ে বলেন, ‘সে আমার ছোট ভাই। তার ভেতরে দুঃখ আছে। এখন আমরা ঐক্যবদ্ধ। সেও আমার সঙ্গে চলে আসবে। তবে সে যেসব অভিযোগ করেছে, সেগুলো সত্য নয়।’

Manual4 Ad Code

ঝাঝালো সেই বক্তব্যের ভিডিও দেখতে ক্লিক করুন

 

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code