এসএসসি পরীক্ষা বাতিল করে নতুনভাবে নিতে হাইকোর্টের রুল

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৮

এসএসসি পরীক্ষা বাতিল করে নতুনভাবে নিতে হাইকোর্টের রুল

Manual2 Ad Code

২০১৮ সালের চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা বাতিল করে কেন নতুনভাবে পরীক্ষা নেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে বাংলাদেশ হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত একইসঙ্গে এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠনের নির্দেশ দিয়েছে।

Manual7 Ad Code

প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্ত ও প্রশ্নফাঁস রোধে আইন প্রণয়নে আইন মন্ত্রণালয়কে নির্দেশনা চেয়ে বুধবার হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়। আদালতে রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকাসহ তিন আইনজীবী। আজ শুনানি শেষে হাইকোর্ট রুল জারিসহ এ আদেশ দেন।

Manual6 Ad Code

গত বছর নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত প্রাথমিক ও অষ্টম শ্রেণির পরীক্ষার ধারাবাহিকতায় চলমান এসএসসির যতগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সবক’টির প্রশ্নই ফাঁস হয়েছে। এসব অভিযোগে ছাত্র-শিক্ষকসহ প্রায় একশজনকে গ্রেফতারও করা হয়েছে।

Manual3 Ad Code

প্রশ্নপত্র ফাঁস বন্ধে মোবাইল ফোন, ইন্টারনেট ও ফেসবুক বন্ধ রাখা, প্রশ্ন ফাঁসকারীকে ধরিয়ে দিলে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণাসহ এক ডজনের বেশি সিদ্ধান্ত বা উদ্যোগ নেয়া হয়েছে। প্রশ্নফাঁস ঠেকাতে সরকার পরীক্ষার সকালে নির্দিষ্ট সময়ের জন্য ফেইসবুক বন্ধ ও ইন্টারনেটের গতি কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েও সরে এসেছে।

পরিস্থিতি এতটাই প্রকট হয়েছে যে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন বলছেন, বর্তমান প্রক্রিয়ায় প্রশ্নপত্র ফাঁস ঠেকানো কঠিন কাজ। মন্ত্রণালয় এখন প্রশ্ন ফাঁস ঠেকাতে বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) তুলে দিতে চায়।

Manual7 Ad Code

সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, ২০১২ সালের পর থেকে পাবলিক পরীক্ষায় অন্তত ৮০ বার (পত্রের) প্রশ্নপত্র ফাঁস হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিবেদন (২০১৫) অনুযায়ী, চার বছরে বিভিন্ন পরীক্ষায় ৬৩টি বিষয়ে প্রশ্নপত্র ফাঁস হয়েছে।

পাবলিক পরীক্ষা ছাড়াও ২০০৩ সাল থেকে এ পর্যন্ত বিসিএসসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার অর্ধশতাধিক প্রশ্ন ফাঁস হয়েছে। গত ডিসেম্বরে যুক্ত হয় প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা। এ কারণে তিন শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা স্থগিত করতে হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code