এস কে সিনহা ও তার ভাইয়ের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২২

এস কে সিনহা ও তার ভাইয়ের বিরুদ্ধে দুদকের মামলা

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
অবৈধ সম্পদ অর্জন ও বিভিন্ন পন্থায় বিদেশে অর্থপাচারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) ও তার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান সংস্থার সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন।

 

দুদকের মামলায় বলা হয়েছে, ২ লাখ ৮০ হাজার ডলার অর্থাৎ প্রায় আড়াই কোটি টাকা দিয়ে সিনহা তার ভাইয়ের নামে বাড়িটি কেনেন। ২০১৮ সালের ১২ই জুন এ বাড়িটি কেনা হয়। যার ঠিকানা ১৭৯, জ্যাপার স্ট্রিট, প্যাটারসন নিউ জার্সি। এজাহারে আরো বলা হয়েছে, এস কে সিনহা প্রধান বিচারপতি থাকার সময় অপরাধলব্ধ অর্থ হুন্ডিসহ বিভিন্ন ভাবে আমেরিকায় পাচার করেন। পরে তার ছোট ভাই অনন্তের অ্যাকাউন্টে এসব অর্থ স্থানন্তর হয়। এসব তথ্য দিয়ে মানিলন্ডারিং আইনে এস কে সিনহা এবং তার ভাই অনন্ত কুমার সিনহাকে আসামি করে মামলা করেছে দুদক। মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ হওয়ার তার বিরুদ্ধে দুদক কর্তৃক মামলা রুজু করা হয়।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

এছাড়া ২০২১ সালের ৭ অক্টোবর ক্ষমতার অপব্যবহার করে রাজউকের প্লট বরাদ্দ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এস কে সিনহার বিরুদ্ধে করা আরও একটি মামলার তদন্ত চলমান রয়েছে। মামলায় তার বিরুদ্ধে ৭ কোটি ১৪ লাখ টাকার সম্পদ বেনামে অর্জন করার অভিযোগ আনা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code