ঐক্যবদ্ধ ভাবে কাজ করে ইমরান আহমদের বিজয় নিশ্চিত করবে

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৮

ঐক্যবদ্ধ ভাবে কাজ করে ইমরান আহমদের বিজয় নিশ্চিত করবে

Manual2 Ad Code

চারিকাটা ইউনিয়ন যুবলীগের সম্মেলনে বক্তারা বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও শেখ হাসিনার সরকারের দরকার। বর্তমান সরকারের আমলে গ্রামে-গঞ্জে যে, উন্নয়ন হচ্ছে তার ধারাবাহিকতা রক্ষা করতে আগামী নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে হবে। সে লক্ষে জৈন্তাপুর উপজেলা যুবলীগ সুসংগঠিত হয়ে কাজ করছে।

Manual2 Ad Code

উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে যুবলীগের কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য ইমরান আহমদের উন্নয়ন বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। যুবলীগ আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে ইমরান আহমদের বিজয় সুনিশ্চিত করবে।

Manual5 Ad Code

রোববার (২৫ ফেব্রুয়ারী)  বিকেল ৩টায় চারিকাটা ইউনিয়নের সরুখেল সিএনজি স্টেশন প্রাঙ্গনে উপজেলা যুবলীগের উদ্যোগে চারিকাটা ইউনিয়ন যুবলীগের সম্মেলন উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন।

যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নসির আহমদের সভাপতিত্বে ও সুলতান মাহমুদ টিটনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কামাল আহমদ৷ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন, উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ আলাউদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শাহেদ আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল কাদির, বাবু নিপেন্দ্র কুমার দাস, নজির আহমদ মেম্বার, সিরাজুল ইসলাম, কামরুজ্জামান চৌধুরী, জাকারিয়া মাহমুদ চারিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল হক, সাধারণ সম্পাদক আবুল কাশেম মারুফ, সাংগঠনিক সম্পাদক হোসন আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফরিদ আহমদ, রাহেল আহমদ, শরীফ আহমদ, দরবস্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল ফাত্তাহ, সিলেট জেলা স্বেচ্চাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন বাবু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন, শাহীন আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য এবাদুর রহমান, শামীম আহমদ, নির্মল দেবনাথ, নিক্সন রায়, মোতাহার হোসেন শিমুল, বাদশা মিয়া, সুমন আহমদ, কামরান আহমদ, নিজপাট ইউনিয়ন যুবলীগ নেতা শামীম আহমদ, সেলিম আহমদ, জৈন্তাপুর ইউনিয়ন যুবলীগ নেতা নজরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন যুবলীগ নেতা আমীন আহমদ, আব্দুল কুদ্দুস, বদরুজ্জামান, শীতল চন্দ, নজরুল ইসলাম, চিকনাগুল ইউনিয়ন যুবলীগ নেতা শামীম আহমদ, এস.কে.কামাল, শাহেদ আহমদ নাবিল, শাহীন ফেরদৌস, দরবস্ত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরশাদুল আলম চৌধুরী, জেলা ছাত্রলীগ নেতা আব্দুল বাসিত তুহিন, উপজেলা ছাত্রলীগ নেতা শাহীন আহমদ, জাহেদুল ইসলাম জায়েদ, আব্দুর রহিম শরীফ, মনসুর আহমদ, রুবেল আহমদ, রায়হান আহমদ, বিলাল আহমদ, আমিমুল এহসান, রাসেল আহমদ, সুমন দাস, দেলোয়ার হোসেন, ইমরান আহমদ, জাবেল আহমদ, কিবরিয়া আহমদ, জামান উদ্দিন, শাকিল আহমদ।

Manual3 Ad Code

সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code