ঐতিহাসিক মুজিবনগর দিবস সিলেট আ’লীগের কর্মসুচি

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০১৮

ঐতিহাসিক মুজিবনগর দিবস সিলেট আ’লীগের কর্মসুচি

Manual3 Ad Code

আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে কর্মসুচি গ্রহণ করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। এদিন জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বিকাল ৪টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

Manual2 Ad Code

আলোচনা সভায় জেলা ও মহানগরের কার্যকরী কমিটি, ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

Manual6 Ad Code

এছাড়াও সিলেট জেলার প্রত্যেক উপজেলা শাখাকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের নির্দেশনা দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code