ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চাইলেন ইমরান হাশমি

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৬

Manual2 Ad Code

download (5)

বিনোদন ডেস্ক :: বছর দুয়েক আগে ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে এমন এক ঝামেলায় জড়িয়ে পড়েন, তার জন্য এখন ক্ষমা প্রার্থনা করছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। না, ‘কিস’ করতে ইচ্ছা প্রকাশ করে নয়, ঐশ্বরিয়াকে ‘প্লাস্টিক’ বলে মন্তব্য করে নায়িকার রোষানলে পড়েন তিনি। সম্প্রতি ভারতীয় একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলিউডের সিরিয়াল কিসার খ্যাত ইমরান হাশমি এ ক্ষমা প্রার্থনা করেন।

Manual2 Ad Code

কী ঘটেছিল সেদিন?
বলিউড প্রযোজক ও নির্মাতা করণ জোহরের জনপ্রিয় শো ‘কফি উইথ কর্ণ’-তে কুইজের র‌্যাপিড ফায়ার রাউন্ডে তিনি ঐশ্বরিয়াকে ‘প্লাস্টিক’-এর সঙ্গে তুলনা করে বসেন। ব্যাস, তারপর থেকেই ইমরানের নাম শুনলে তেলে-বেগুনে জ্বলে ওঠেন অভিষেক বচ্চনপত্নী। যার রেষ যে এখনও কাটেনি তার প্রমাণ পাওয়া যায়, ইমরান থাকছেন জেনে মিলন লুথরার একটি ছবিতে নায়িকার অফার দেওয়ায়।

Manual4 Ad Code

তাই ক্ষমা চাওয়া ছাড়া উপায়ান্তর দেখতে পাচ্ছেন না ইমরান। এখন মনের কালিমা ঘুচিয়ে ক্ষমা সুন্দর হাসি কবে হাসবেন ঐশ্বর্যা, সেটাই দেখার বিষয়

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code