‘ওপারে চন্দ্রাবতী’ ছবিতে চুক্তিবদ্ধ অপু বিশ্বাস

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৮

‘ওপারে চন্দ্রাবতী’ ছবিতে চুক্তিবদ্ধ অপু বিশ্বাস

Manual2 Ad Code

আরও একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন বাংলা চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ছবির নাম ‘ওপারে চন্দ্রাবতী’। এই ছবিতে প্রথমে অভিনয় করার কথা ছিল হালের আরেক জনপ্রিয় নায়িকা পরীমনির। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ছবি থেকে তিনি সরে দাঁড়িয়েছেন। যার কারণে নতুন নায়িকার আগমন। ছবিতে অপুর বিপরীতে অভিনয় করবেন নায়ক সায়মন সাদিক।

‘ওপারে চন্দ্রাবতী’ পরিচালনা করবেন রফিক শিকদার। আজ ১৪ ফেব্রুয়ারি, বুধবার বিশ্ব ভালোবাসা দিবসে এফডিসিতে এই ছবির মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে নায়ক-নায়িকা অপু ও সায়মন ছাড়াও ছবির সঙ্গে সংশ্লিষ্ট সকলেই উপস্থিত থাকবেন। আগামী এপ্রিল থেকে ‘ওপারে চন্দ্রাবতী’র শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

Manual7 Ad Code

ছবিতে অপুর অভিনয় সম্পর্কে পরিচালক রফিক শিকদার গণমাধ্যমকে জানান, ‘পরীমনি আমাকে জানিয়েছেন তিনি অসুস্থ। যার কারণে তিনি ছবিটি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। যেহেতু সবকিছু চূড়ান্ত, তাই দ্রুত নায়িকা খুঁজতে থাকি। সেই খোঁজা থেকেই অপু বিশ্বাসের সঙ্গে কথা হয়েছে। তিনি রাজি হয়েছেন। তার সঙ্গে চুক্তিও হয়ে গেছে।’

Manual7 Ad Code

২০০৫ সালে ‘কাল সকালে’ছবির মাধ্যমে বড় পর্দায় অভিনয় শুরু করেন অপু বিশ্বাস। অন্যদিকে, ২০১২ সালে ‘জি-হুজুর’ছবির মাধ্যমে যাত্রা শুরু হয় সাইমনের। সম্প্রতি অপু নায়ক বাপ্পীর সঙ্গে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। অন্যদিকে, নায়িকা মাহিয়া মাহির সঙ্গে নতুন ‘আনন্দ অশ্রু’ ছবির শুটিং করছেন সায়মন। সব মিলিয়ে ২০১৮ সালটা বেশ ব্যস্ততায়ই কাটবে এই দুই তারকার।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code