সুরমা মেইল নিউজ : ওসমানীনগরে নির্বাচনী গাড়ি থেকে আগ্নেয়াস্ত্রসহ ১ জনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের কচবুরাই গ্রামের আফছর মিয়া পুত্র পারভেজ মিয়া (১৯)। বুধবার (২৫ মে) দুপুরে আটককৃত পারভেজ মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে থানার মোতিরগাঁও গ্রামে একটি নির্বাচনী গাড়ি তল্লাশি করে আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টহলরত থানা পুলিশের একটি দল মোতিয়ারগাঁও এলাকায় অভিযান চালিয়ে একটি রিভলবার ও ৭ রাউন্ড গুলিসহ চালকসহ একটি নির্বাচনী অটো রিকশা (নং সিলেট থ-১২-০৫৯২) আটক করে। পারভেজ মিয়া হচ্ছেন উক্ত অটো রিকশার চালক।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে আটককৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

