ওসমানীনগরে আপন ২ ভাইয়ের হাতে বোন খুন

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৭

ওসমানীনগরে আপন ২ ভাইয়ের হাতে বোন খুন

Manual5 Ad Code

ওসমানীনগর প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরের পারিবারিক কলোহের জের ধরে আপন দুই ভাইয়ের হামলায় বোনের মৃত্যু হয়েছে।

সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার পশ্চিম পৈলনপুরের ইশাগ্রাই গ্রামে ভাইদের এ হামলার শিকার হন বোন সাবিরুন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ছেলে মিন্টু মিয়া (১৮)।

Manual7 Ad Code

নিহত সাবিরুন বেগম (৪০) সাবিরুন বেশ কিছু দিন ধরে স্বামীর বাড়ি ত্যাগ করে বাবার বাড়ি ওই গ্রামের মৃত সুনাপ উল্লার বাড়িতে বসবাস করে আসছিলেন বলে জানা গেছে।

Manual4 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে পারিবারিক কলোহের জের ধরে ইশাগ্রাই গ্রামে বোনের ওপর হামলা চালায় আপন দুই ভাই আলাউদ্দিন ও আশরাফ উদ্দিন। এসময় ভাইদের হামলায় নিহত হয় সাবিরুন। হামলা থামাতে গিয়ে আহত হয় সাবিরুনের ছেলে মিন্টু মিয়া (১৮)। ঘটনার পর থেকে পলাতক রয়েছে আলাউদ্দিন ও আশরাফ উদ্দিন।

খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলাউদ্দিনের ছেলে মিজানকে আটক করেছে পুলিশ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code