ওসমানীনগরে বাসচাপায় ২ ছাত্রলীগ কর্মী নিহত

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, জুন ৩, ২০১৮

ওসমানীনগরে বাসচাপায় ২ ছাত্রলীগ কর্মী নিহত

Manual7 Ad Code

ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের দত্তগ্রামে দ্রুতগামী বাসের চাপায় ছাত্রলীগের দুই কর্মী নিহত হয়েছেন। রোববার (০৩ জুন) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

নিহতরা হলেন- ওসমানীনগর উপজেলার এওলাতৈল গ্রামের আওলাদ মিয়ার ছেলে খালেদ মিয়া ও মুহিব মিয়া।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্লাহ বলেন, ইফতারের আগ মুহূর্তে ফেরার পথে ছাত্রলীগ কর্মী খালেদ ও মুহিবকে বহনকারী মোটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা একটি বিআরটিসি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই খালেদের মৃত্যু। হাসপাতালে নেয়ার পথে মারা যান মুহিব মিয়া।

Manual5 Ad Code

এদিকে দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code