‘ওসমানী, সাইফুর রহমান ও ইলিয়াস আলীকে স্মরণ করলেন মির্জা ফখরুল’

প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৯

‘ওসমানী, সাইফুর রহমান ও ইলিয়াস আলীকে স্মরণ করলেন মির্জা ফখরুল’

Manual4 Ad Code

সিলেটে সমাবেশে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গণি ওসমানী, প্রয়াত বিএনপি নেতা সাইফুর রহমান ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীকে স্মরণ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual2 Ad Code

তাদের স্মরণ করতে গিয়ে ইলিয়াস আলী প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ৬ বছর ধরে তাকে খোঁজে পাওয়া যাচ্ছে না। তাই আমি তাকে স্মরণ করতে চাচ্ছি। এরকম শতশত পরিবার তাদের স্বজনকে হারানোর জন্য ব্যথিত। তাদের পরিবার পরিজনের সাথে দেখা হলে সান্ত্বনা দেওয়ার ভাষা থাকে না। বিএনপির হাজারো নেতাকর্মী এখন পঙ্গু হয়ে জীবনযাপন করছে। ২৬ লক্ষ নেতা কর্মীর উপর মামলা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে সিলেটি ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দিতে গিয়ে তাঁদের স্মরণ করেন তিনি।

Manual3 Ad Code

ফখরুল বলেন, আওয়ামী লীগ নেতারা বড়াই করে বলেন; বাংলাদেশ নাকি উন্নয়নের রোল মডেল। এখন ঘরে ঘরে ক্যাসিনোর জোয়ার বইছে। তারা ঘরে ঘরে জুয়ার আসর বসিয়ে রোল মডেল করেছে।

মির্জা ফখরুল বলেন, গত ২৯ ডিসেম্বর রাতে দলীয় লোক ছাড়াই বিভিন্ন বাহিনী দিয়ে ভোট কারচুপির মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। এজন্য বর্তমান সংসদ কোনো কাজ করছে না। দেশে ভয়াবহ নৈরাজ্য চলছে বিচার ব্যবস্থায়। প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষকে ধ্বংস করতে হবে এটাই সরকারের মূল চাওয়া। তাদের প্রতিপক্ষ হচ্ছে জনগণ।

খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসেবে সিলেটের এই সমাবেশ উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশারফ হোসেন বলেন, এখন বিচারালয় সরকারের নির্দেশে চলে। যে মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে তাতে তার সম্পৃক্ততা নেই। শেখ হাসিনা খালেদা জিয়াকে ভয় পান বলেই তাকে আটক করে রেখেছেন।

Manual5 Ad Code

সমাবেশে আরও বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা, খন্দকার আব্দুল মোক্তাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ডা. সাখাওয়াত হোসেন জীবন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, যুবনেতা সুলতান সালাউদ্দিন টুকু, সহসাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ, সহক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসোইন, সাবেক সভাপতি ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code