ওসির বিরুদ্ধে সংবাদ প্রকাশ, ৫ সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৯

ওসির বিরুদ্ধে সংবাদ প্রকাশ, ৫ সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিন্দা ও প্রতিবাদ

Manual7 Ad Code

ওসির ঘুষ দুর্নীতি ও অবৈধভাবে অর্জিত সম্পদের বিষয়ে অনুসন্ধানমুলক অর্জন সংবাদ প্রকাশ করায় দৈনিক যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফরকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ওই মামলায় পত্রিকার পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাও করা হয়েছে।

এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র পক্ষ থেকে গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করা হয়েছে।

বুধবার (২০ ফেব্রুয়ারি) বিএমএসএফ’র পক্ষ থেকে সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম পাইলট, সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাবিব সরোয়ার আজাদ প্রেরিত এক বিবৃতিতে অবিলম্বে হয়রানীমুলক মামলাটি প্রত্যাহার, ও আটক সাংবাদিকদেও দ্রুত মুক্তির দাবি করা হয়েছে।

বিবৃতিদাতারা বলেন, অবৈধ উপায়ে দুহাতে অর্থ কামিয়ে ওসি আলিশান বাড়ি নির্মান করেছে। ঘুষ দুর্নীত বেপরোয়া প্রভাব খাটোনো সেই ওসির বিরুদ্ধে অনুসন্ধানমুলক তথ্যের ভিত্তিতে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়া জাতির জন্য কস্টকর। কারন ওই সংবাদের ভিত্তিতে দূদক ওসির বাড়িতে হাজির হওয়ার কথা। বরং ওসির অবৈধ সম্পদের পক্ষ নিয়ে কথিত এক যুবলীগ নেতা বাদি হয়ে ওই মামলা করেন এবং পুলিশ সাংবাদিককে গ্রেফতার করেন। বাকি ৪ সাংবাদিকের বাড়িতেও হানা দিচ্ছে পুলিশ।

উল্লেখ্য, মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দোহার থানায় ৫ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশ মিয়া।

মামলায় দৈনিক যুগান্তরের নবাবগঞ্জ প্রতিনিধি আজহারুল হক, কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফর, আশুলিয়া প্রতিনিধি মো. মেহেদী হাসান মিঠু, ধামরাই প্রতিনিধি শামীম খান এবং গোপালগঞ্জ প্রতিনিধি এসএম হুমায়ুন কবীরকে আসামি করা হয়েছে।

Manual1 Ad Code

এদিকে মামলার পর যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফরকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে গ্রেফতার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

Manual3 Ad Code

গ্রেফতার হওয়ার পর থেকেই তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। তবে তার ব্যবহৃত মোটরসাইকেলটি থানা প্রাঙ্গণে রয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।

Manual8 Ad Code

আবু জাফরের স্ত্রী ফাতিমা আক্তার পপি সাংবাদিকদের জানান, মঙ্গলবার বিকাল থেকে তার স্বামীর কোনো খোঁজ পাচ্ছিলেন না। তার মুঠোফোনটি বন্ধ রয়েছে। পরে তিনি থানায় জিডি করতে যান। কিন্তু পুলিশ জিডি নিতে অস্বীকৃতি জানায়। এরপর বেরিয়ে আসার সময় থানা প্রাঙ্গণে দেখেন স্বামীর মোটরসাইকেলটি রাখা আছে।পরে পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত হন পপি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code