ওয়ারেন্ট ছাড়া সিটির কাউকে গ্রেফতার নয় : ইসি

প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০১৮

ওয়ারেন্ট ছাড়া সিটির কাউকে গ্রেফতার নয় : ইসি

Manual6 Ad Code

সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না জানিয়ে দিয়েছে ইস। এ নির্দেশনা শুধু সিলেট নয় রাজশাহী ও বরিশালে নির্বাচনেও কার্যকর থাকবে।

রোববার (০৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রি. জেনানেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।

Manual3 Ad Code

কমিশনার শাহাদাত হোসেন বলেন, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে ওয়ারেন্ট ছাড়া কাউকে যেন গ্রেফতার না করা হয়, সেই নির্দেশনা দেওয়া হয়েছে। ওয়ারেন্ট থাকলে সেটা ভিন্ন বিষয়।

Manual2 Ad Code

শাহাদাত হোসেন বলেন, ‘প্রার্থীর এজেন্টদের হয়রানি বন্ধ করতে তাদের নামের তালিকা আগেই নির্বাচন কমিশনে পাঠাতে বলা হয়েছে। যাতে আমরা দেখতে পারি ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেফতার করা হচ্ছে কিনা।’

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জুলাই রাজশাহী, সিলেট ও বরিশাল সিটিতে ভোট নেওয়া হবে। দলীয় ভিত্তিতে অনুষ্ঠেয় এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল অংশ নিচ্ছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code