ককটেল বিস্ফোরণ: জামিন পেলেন বিএনপির ৬৬ জন নেতাকর্মী

প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০১৮

ককটেল বিস্ফোরণ: জামিন পেলেন বিএনপির ৬৬ জন নেতাকর্মী

Manual3 Ad Code

হাইকোর্ট থেকে আগাম ছয় সপ্তাহের জামিন পেলেন সিলেট বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ সংগঠনের ৬৬ জন নেতাকর্মী।

Manual4 Ad Code

রোববার (২৯ জুলাই) বেলা ২টায় হাইকোর্ট থেকে জামিন লাভ করেন বিএনপির নেতাকর্মীরা।

প্রসঙ্গত, গত ২৭ জুলাই শুক্রবার সিলেট নগরীর চৌকিদেখী এলাকার বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ সংগঠনের ৬৬ জনসহ অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানা পুলিশ মামলা দায়ের করে। বৃহস্পতিবার মধ্যরাতে কামরানের একটি নির্বাচনী কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির নেতাকর্মীর উপর এ মামলা করা হয়েছিল। স্থানীয় আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

Manual4 Ad Code

সম্প্রতি সিলেট নগরীর দক্ষিণ সুরমার মোমিনখলায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হন দক্ষিণ সুরমা থানার এসআই রায়হান উদ্দিন। এ ঘটনায় রাতেই তিনি বাদী হয়ে বিএনপির ৪৮ নেতাকর্মীর নামোল্লেখ করে মামলা দায়ের করা হয়েছিল।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code