সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০
সুরমা মেইল ডেস্ক : কক্সবাজারের চকরিয়ায় কাভার্ডভ্যান ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে ছয় যাত্রী নিহত হয়েছেন। এতে আরও ছয় যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাং বুড়ির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।
নিহতরা হলেন- চকরিয়ার হারবাংয়ের বদি আলম (৫০), চকরিয়ার কোনাখালীর সিরাজ আহমেদ (৭৫) ও বাবুল (৪০), লামা আলজিজ নগরের আলামিন (৪৫), লেগুনাচালক চট্টগ্রামের লোহাগাড়ার মিনহাজ (২৮) ও হেলপার মো. শহীদ (১৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে একটি যাত্রীবাহী লেগুনার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন মারা গেছেন।হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন একজন। এ ঘটনায় আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।
চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান এ দুর্ঘটনায় ৬ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের স্থানীয় হাসপাতাল ও চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি