সিলেট ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৫
তবে সকলের না হলেও ২৩ বছর বয়সী জর্ডন ম্যারনের হয়। কম্পিউটারে গেম খেলার কারণেই তার কাছে এখন ৪.৫ মিলিয়ন ডলার খরচে বাংলো কেনা কোনও ব্যাপারই না!
এই অল্প বয়সেই এরই মধ্যে জর্ডন সম্প্রতি হলিউডে একটি হিলটপ বাংলো কিনেছেন, যার দাম ৪.৫ মিলিয়ন ডলার।
আরও আশ্চর্যের ব্যাপার এই যে, ইনি শুধুমাত্র কম্পিউটার গেম খেলেই কোটি টাকা কামান। জর্ডন একটি অনলাইন চ্যানেল চালান। সকলের কাছে ক্যাপ্টেন স্পার্কেল নামেই পরিচিত ইনি। এই চ্যানেলে জর্ডনের মাইকক্র্যাফট গেমস খেলার ভিডিও দেখানো হয়। এর জন্য জর্ডনের সঙ্গে গেমস প্রস্তুতকারী সংস্থা পোলারিসের চুক্তি হয়েছে।
ইউটিউবে এই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা শুনলে চমকে যেতে পারেন। প্রায় ৮৮ লক্ষ। ১৯০ বারেরও বেশি জর্ডনের গেম খেলার ভিডিও দেখা হয়ে গিয়েছে অনলাইনে। এই বিরাট জনপ্রিয়তার জন্যই তার রোজগারটিও বিরাট।
Design and developed by ওয়েব হোম বিডি