কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৬

কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা

Manual7 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

 

কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে আইন-শৃঙ্খলার কমিটির সভায় সীমান্ত এলাকায় চোরাচালান, লোভাছড়া পাথর কোয়ারী থেকে পাথর উত্তোলন, পাথর চুরি বন্ধ, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, নারী শিশু নির্যাতন বন্ধ, পল্লীবিদ্যুতের অতিরিক্ত বিদ্যুৎ বিল, সিদকে চুরি বন্ধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধ নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।

 

Manual8 Ad Code

বিশেষ করে সভায় কানাইঘাটের সীমান্তবর্তী সুরইঘাট সহ বিভিন্ন এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে চোরাচালানী প্রতিরোধে চোরাকারবারীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করার জন্য বিজিবিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস নির্দেশনা দেন।

 

সভায় আইন-শৃঙ্খলা কমিটির অনেক সদস্য ও জনপ্রতিনিধিরা বলেন, বিজিবি চোরাচালানী পণ্য আটক করলেও চোরাকারবারীদের বিরুদ্ধে থানায় মামলা না করার কারনে ভারত থেকে অবৈধভাবে বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী নিয়ে আসছে চোরাকারবারীরা। এমনকি চোরাকারবারীরা বিজিবি সদস্যদের উপর হামলা করছে। আটক ভারতীয় চোরাই পণ্যের মালিকদের পরিচয় সনাক্ত করে থানায় বিজিবি মামলা দিলে চোরাচালান অনেক কমে আসবে বলে তারা সভায় জানান।

 

সুরইঘাট বিজিবি’র দায়িত্বপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সভায় বলেন, গত আগস্ট মাসে ১ কোটির উপরে তারা ভারতীয় চোরাই মালামাল আটক করেছেন। চলতি সেপ্টেম্বর মাসে ১ কোটি টাকার পণ্যসামগ্রী আটক করা হয়েছে। চোরাচালান থামানো যাচ্ছে না বলে তিনি স্বীকার করেন।

 

লোভাছড়া পাথর কোয়ারীতে থাকা জব্দকৃত পাথর চুরি বন্ধে এবং অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে লোভাছড়া বিজিবি ক্যাম্পের সদস্য ও থানা পুলিশকে আরো নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহŸান জানান নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস। সেই সাথে তিনি সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে চেকপোস্ট ও টাস্কফোর্স অভিযান পরিচালনা সহ মাদক ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জনসাধারণকে সোচ্চার করতে প্রতিটি ইউনিয়ন ও শিক্ষা-প্রতিষ্ঠানে সভা-সেমিনার নিয়মিত করা হবে বলে জানান।

 

সভায় থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, কানাইঘাটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের পক্ষ থেকে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এবং চুরির সাথে জড়িত সহ অন্যান্য অপরাধীদের নিয়মিত মামলা দেয়ার মাধ্যমে গ্রেফতার করা হচ্ছে।

 

সভায় সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, তীব্র লোডশেডিং থাকা সত্তে¡ও অস্বাভাবিক ভাবে গ্রাহকদের বিদ্যুৎ বিল দিচ্ছে পল্লীবিদ্যুৎ জোনাল অফিস। গ্রাহকরা বিভিন্ন অভিযোগ নিয়ে অফিসে গিয়ে কোন প্রতিকার পাচ্ছেন না। মিটার রিডাররা মনগড়াভাবে অনেক ক্ষেত্রে দায়িত্ব পালন না করে বিদ্যুৎ বিলের রিডিং দিচ্ছে, তা সঠিকভাবে তদন্ত করে দেখার জন্য সভায় উপস্থিত পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএমকে এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেন নির্বাহী কর্মকর্তা।

 

Manual3 Ad Code

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি দিঘীরপাড় পূর্ব ইউপির চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আফসর উদ্দিন আহমেদ চৌধুরী, দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান লোকমান আহমদ, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান মাও. শামছুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন প্রমুখ।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code