এ মাসেই ঢাকা-সিলেট ছয় লেন প্রকল্পের ভূমি অধিগ্রহণ জট কাটবে: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২৬

এ মাসেই ঢাকা-সিলেট ছয় লেন প্রকল্পের ভূমি অধিগ্রহণ জট কাটবে: বাণিজ্যমন্ত্রী

Manual4 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি:
ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার বড় অংশ অক্টোবরের মধ্যেই নিরসনের আশা করছে সরকার জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

একই সঙ্গে প্রকল্পের সিলেট অংশের নির্মাণকাজ ২০২৮ সালের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। পুরো মহাসড়কের কাজ ২০২৮ সালের শেষ থেকে ২০২৯ সালের মাঝামাঝি সময়ের মধ্যে সম্পন্ন হতে পারে বলেও জানিয়েছেন মন্ত্রী

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

 

মন্ত্রী বলেন, প্রকল্পটি সিলেট অংশ এবং সিলেটের সীমানার বাইরের অংশসহ বিভিন্ন পর্যায়ে বাস্তবায়ন হচ্ছে। সম্প্রতি সড়ক পরিবহনমন্ত্রী হবিগঞ্জ পর্যন্ত প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন। সংশ্লিষ্টদের পরিকল্পনা অনুযায়ী ২০২৮ সালের শেষ থেকে ২০২৯ সালের মাঝামাঝি সময়ের মধ্যে পুরো মহাসড়কের নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।

 

সিলেট অংশের অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, এ অংশের কাজ ২০২৮ সালের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। ভূমি অধিগ্রহণ নিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। এ সংক্রান্ত মোট ১১৩টি মামলার অধিকাংশই নিষ্পত্তি হয়েছে। অবশিষ্ট মামলাগুলোও দ্রুত নিষ্পত্তির জন্য কাজ চলছে। আগামী অক্টোবরের মধ্যে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার সিংহভাগ নিরসন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Manual2 Ad Code

 

মহাসড়কের প্রকল্পের কাজ পরিদর্শনকালে মন্ত্রী সাথে ছিলেন- সিলেট ওয়াসা চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক পিংকি সাহা,সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান,সাধারন সম্পাদক মজিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিদ তালুকদার সহ নবীগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

 

(সুরমামেইল/এমএএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code