সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৬

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১৭৮ জনে দাঁড়িয়েছে।

 

রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Manual2 Ad Code

 

মারা যাওয়া দুই শিশুর একজনের বয়স ১০ মাস এবং অন্যজনের ৯ মাস। তারা দুজনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত ১৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬৪১ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছে।

 

জেলাভিত্তিক হিসাবে, এ পর্যন্ত নিশ্চিত হাম, হাম সন্দেহে বা হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সিলেটে ৭১ জন, হবিগঞ্জে ২৬ জন, মৌলভীবাজারে ১৫ জন এবং সুনামগঞ্জে ৬৬ জন রয়েছেন।

 

(সুরমামেইল/এফএ)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code