করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আবু নছর ও এমএ হক

প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২০

করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আবু নছর ও এমএ হক

Manual7 Ad Code

সুরমামেইলডটকম:  করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামীলীগের উপদোষ্টা মন্ডলীর সদস্য সৈয়দ আবু নছর এডভোকেট ও বিএনপির প্রবীন নেতা এমএ হক। মঙ্গলবার (৩০ জুন) রাতে সিলেটের নর্থইস্ট হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে সৈয়দ আবু নছর এডভোকেট ভর্তি করা হয়। হাসপাতাল সুত্রে জানা গেছে সৈয়দ আবু নছরের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।

করোনার উপসর্গ ছাড়াও তিনি বিভিন্ন রোগে ভূগছেন। করোনা শনাক্তকরণ পরীক্ষার জন্য আজ তাদের নমুনা সংগ্রহ করা হবে। অন্যদিকে করোনার উপসর্গ নিয়ে একই হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি নেতা এম এ হক। মঙ্গলবার (৩০ জুন) তাকে ভর্তি করা হয়।

Manual1 Ad Code

এম এ হকের পারিবারিক সুত্রে জানা যায়, আগে থেকেই নানা রোগে ভুগছিলেন তিনি। মঙ্গলবার উনার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নর্থ-ইস্ট মেডিকেলে ভর্তি করা হয়। বর্তমানে তিনি এসডিইউ বেডে চিকিৎসা নিচ্ছেন। আজ তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে।

Manual6 Ad Code

বিথী

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code