সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২০
নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক (৭০) মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া….রাজিউন)।
শুক্রবার (০৩ জুলাই) সকাল ১০টার দিকে সিলেটের নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেছেন।
গত মঙ্গলবার (৩০ জুন) বিকেলে এম এ হকের শারীরিক অবস্থা খারাপ হলে সিলেটের নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে বুধবার ( ১ জুলাই) রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। শুক্রবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এম এ হকের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি দুইবার সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেন ও একবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি