calcutta-700x336বিনোদন ডেস্ক :: সম্প্রতি ইউটিউবে প্রকাশ হল সেই ছবি ‘রোমান্টিক নয়’-এর ট্রেলার। রাজিব চৌধুরী পরিচালনায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাহেব ভট্টাচার্য। তার বিপরীতে আছেন প্রিয়াঙ্কা সরকার। ট্রেলারে দেখা যায়, ‘আরে কলকাতা একটা বড় শহর। সেখানে একটি চাকরি জোগাড় করা এত সহজ কিছু না।’

পরের দৃশ্যে দেখা যায়, গভীর রাতে রুমে অস্থির সাহেব পায়চারি করছে। হাতে সিগারেট। পরের দৃশ্যে বেশ অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায় এই অভিনেতাকে।’ মফস্বল থেকে শহরে আসা এক যুবকের কীভাবে স্বপ্নভঙ্গ হয়, কীভাবে টাকা উপার্জনের আশায় জড়িয়ে পড়ে ‘জিগোলো’ সার্ভিসের সঙ্গে, তা নিয়েই ‘রোমান্টিক নয়’-এর গল্প। সে সুস্থ স্বাভাবিক প্রেম চায়, কিন্তু পরিস্থিতি বাধ্য করে প্রেমহীন শারীরিক সম্পর্কে।

Manual3 Ad Code

এ সিনেমায় আরো অভিনয় করছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, জুন মালিয়া, সায়নী দত্ত,রাজেশ শর্মা, প্রদীপ মুখার্জি, পাপিয়া সেন সহ অনেকে। আগামী নভেম্বরের মাঝামাঝি সময় সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।

Manual8 Ad Code