কল্যাণপুরে নিহত দুই জঙ্গির পরিচয় সনাক্ত

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৬

কল্যাণপুরে নিহত দুই জঙ্গির পরিচয় সনাক্ত

Manual4 Ad Code

images (1)

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক : কল্যাণপুরে জাহাজ বিল্ডিংয়ে পুলিশ-র‌্যাব ও ডিবির যৌথ অভিযানে নিহত নয় জঙ্গির মধ্যে দুইজনের সম্ভাব্য পরিচয় মিলেছে। প্রাথমিকভাবে দু’জনের নাম ‘হাসান জুবায়ের’ ও ‘সাব্বিরুল হক’ বলে জানা গেছে।

Manual2 Ad Code

বুধবার দুপুরে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র আরো জানায়, নিহত হাসান জুবায়েরের বাড়ি নোয়াখালী। অপরদিকে, নিহত সাব্বিরুল হকের বাড়ি চট্টগ্রামে। তিনি চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। তার বাবার নাম আজিজুল হক। চট্টগ্রামের আনোয়ারা থানার ফুলগাজী পাড়ার বুরুং ছড়া এলাকায় তার বাড়ি।

পরিবার সূত্রে জানা যায়, সে গত ছয়মাস থেকে নিখোঁজ ছিলেন।

Manual6 Ad Code

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা নোয়াখালী ও  চট্টগ্রামের স্থানীয় পুলিশের কাছে শুনেছি। তাদের পরিবার দাবি করেছে নিহত দু’জন তাদের সন্তান।

Manual6 Ad Code

এজন্য তাদের বাবা-মাকে ঢাকায় আসতে বলা হয়েছে। শতভাগ নিশ্চিত হওয়ার জন্য বাবা-মা ও নিহত দু’জনের ডিএনএ টেস্ট করা হবে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code