কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৪ জন নিহত

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৬

কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৪ জন নিহত

Manual4 Ad Code

17-18সুরমা মেইল নিউজ : কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার ৪ ব্যক্তি নিহত হয়েছেন। এতে আরো ২ ব্যক্তি গুরুতর আহত। মঙ্গলবার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় বেলা ১১টা (স্থানীয় সময় সকাল ৮টায়) এ দুর্ঘটনা ঘটে।

ট্যাক্সিযোগে কাতারের দোহায় সবজি মার্কেট থেকে সোমাল নামক স্থানে যাওয়ার পথে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

নিহতরা হচ্ছেন- কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের আমরপুর গ্রামের হাছই মিয়ার ছেলে ইসলাম উদ্দিন (৩২) ও তার ছোট ভাই মঈনুদ্দিন (৩০), গর্দনাকান্দি গ্রামের কুতুব উদ্দিনের ছেলে আওলাদ হোসেন (৩৫) এবং কাপ্তানপুর গ্রামের মুহিব উদ্দিন (২৮)। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ২ জন হচ্ছেন- আওলাদ হোসেনের ছোট ভাই রেজওয়ানুল করিম এবং ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের ফরিদ উদ্দিন। গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবদুল মতিন- কানাইঘাট প্রেসক্লাবের সদস্য মামুনুর রশীদ এবং কানাইঘাটের ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের আমরপুর গ্রামের কালাম আজাদ ও একই ইউনিয়নের তিনচটি গ্রামের সেলিম উদ্দিন এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান- নিহত চারজনের সঙ্গে অবস্থানরত হুমায়ুন আহমদ নামক এক ব্যক্তি তার বন্ধু কানাইঘাটের আমরপুর গ্রামের নুরুল ইসলামকে সড়ক দুর্ঘটনার বিষয়টি ফোন করে জানিয়েছেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code