কাজীর বাজার মাদরাসায় শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতন, শিক্ষক কারাগারে

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৬

কাজীর বাজার মাদরাসায় শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতন, শিক্ষক কারাগারে

Manual3 Ad Code

গ্রেপ্তার মাদরাসা শিক্ষক। ছবি: সংগৃহীত

Manual8 Ad Code


নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীর জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজীর বাজার মাদরাসায় ১২ বছর বয়সী শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মতিউর রহমান নামে এক শিক্ষককে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে আদালত।

Manual4 Ad Code

 

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে মতিউর রহমানকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

গ্রেপ্তার মতিউর রহমান (২৭) মাদ্রাসাটির আরবি বিভাগের শিক্ষক। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আশিক আলীর ছেলে।

 

এ ঘটনায় শিশুটির মা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, গত এক মাস ধরে বিভিন্ন সময়ে শিক্ষক মতিউর রহমান শিশুটিকে তার কক্ষে ডেকে নিয়ে বলাৎকারের চেষ্টা করেন। সর্বশেষ গত ২৫ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে শিশুটিকে কক্ষে ডেকে নিয়ে পোশাক খুলে বলাৎকারের চেষ্টা করা হয়।

 

Manual7 Ad Code

পরিবারের অভিযোগ, কয়েক মাস ধরে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হলেও ভয় ও হুমকির কারণে ওই শিশু বিষয়টি কাউকে জানায়নি। এমনকি ঘটনার পর বারবার মাদরাসা থেকে পালিয়ে বাড়িতে চলে যেত সে। পরে আবারও মাদরাসায় পাঠানো হলে একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হওয়ার আশঙ্কায় সে মাদরাসা থেকে পালিয়ে আসে। একপর্যায়ে মামার কাছে ঘটনার বিস্তারিত জানায় শিশুটি। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মাদরাসায় তার বয়সী আরও কয়েকজন শিক্ষার্থীও শিক্ষকদের হাতে যৌন হয়রানি বা নির্যাতনের শিকার হওয়ার কথা জানিয়েছে। এসব অভিযোগের সত্যতা পুলিশ তদন্ত করে দেখছে বলেও জানা গেছে।

 

সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি খান মো. মইনুল জাকির বলেন, শিশুটির মা মামলা করেছেন। মামলায় অভিযুক্ত শিক্ষক মতিউর রহমানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code