কানাইঘাটে আ.লীগ নেতার বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবী

প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০১৭

কানাইঘাটে আ.লীগ নেতার বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবী

Manual6 Ad Code

কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য প্রবীণ মুরব্বী আব্দুল লতিফের বিরুদ্ধে ফেইক আইডি ব্যবহার করে মানহানিকর অপপ্রচারের ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও এলাকায় জনপ্রতিনিধিরা।

Manual7 Ad Code

রোববার (১৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভায় কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে আওয়ামী লীগ আব্দুল লতিফ তার বক্তব্যে বলেন, গত এক সপ্তাহ থেকে ডাইরেক্ট অ্যাকশন, সুরইঘাটের ক্রিমিনাল, তোমায় ভালোবাসি নামে ৩টি ফেইক আইডি থেকে তার বিরুদ্ধে নানা ধরনের কু-রুচিপূর্ণ মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কুৎসা রটনা করে সামাজিক ভাবে তার ভাবমূর্তি হ্যায়প্রতিপন্ন করার জন্য অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

প্রবীন এ আওয়ামীলীগ নেতা স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির সকল উন্নয়ন মূলক কর্মকান্ড থেকে শুরু করে এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য তিনি অদ্যবধি পর্যন্ত কাজ করে যাচ্ছেন। পাশাপাশি এলাকার একজন প্রবীন মুরব্বী হিসাবে সামাজিক সালিশ বিচারে অংশ গ্রহণ করে এলাকার নির্যাতিত মানুষের পক্ষে সোচ্চার ভূমিকা পালন করায় একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে ফেইক আইডি ব্যবহার করে যে সকল উক্তি ও বিদ্বেষপূর্ণ মানহানিকর অপপ্রচার করে যাচ্ছে এদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

Manual3 Ad Code

মতবিনিময় সভায় লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি আওয়ামী লীগের আহ্বায়ক ফখর উদ্দিন জানান, আ’লীগ নেতা আব্দুল লতিফ সংগঠনের একজন অভিভাবক এবং সর্বদলীয় গ্রহণ যোগ্য ব্যক্তিত্ব। এলাকার প্রতিটি উন্নয়ন ও সেবা মূলক কর্মকান্ডে তিনি অগ্রভাগে থাকেন।

তার বিরুদ্ধে ফেইক আইডি ব্যবহার করে যারা অপপ্রচার করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বলেন, এ ধরনের কর্মকান্ড থেকে অপপ্রচারকারীরা বিরত না হলে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে এদের মুখোশ উন্মোচন করবে।

Manual5 Ad Code

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা সুরইঘাট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জহির আহমদ, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলিম উদ্দিন মেম্বার, ইউপি সদস্য শামীম উদ্দিন, ইউপি সদস্য সেলিম উদ্দিন, ইউপি সদস্য সালিম আহমদ, ইউপি সদস্য মাও. আহমদ হোসাইন, আ’লীগ নেতা তোতা মিয়া, বাবুল মোহন দাস সহ অনেকে উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code