কানাইঘাটে বিএনপি’র সাংগঠনিক প্রতিনিধি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০১৮

কানাইঘাটে বিএনপি’র সাংগঠনিক প্রতিনিধি সভা অনুষ্ঠিত

Manual4 Ad Code

জাতীয়তাবাদী দল বিএনপি কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও সাংগঠনিক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

রোববার বিকাল ৩টায় পৌরসভাস্থ আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পৌর বিএনপির সভাপতি হাজী শরীফুল হকের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য আব্দুল কাহির চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, যুগ্ম সাধারণ সম্পাদক এড. ফখরুল হক। বক্তব্য রাখেন জেলার বিএনপির সহ তথ্য বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মখলিছুর রহমান, ডা: ইয়াকুব আলী, আব্দুন নুর, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ডিপজল, জেলা বিএনপির সদস্য হাজী জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক নুরুল আমিন, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আবুল বাশার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খসরুজ্জামান, যুগ্ম সাধারন সম্পাদক ফখরুল ইসলাম, কাউন্সিলর আবিদুর রহমান, বিএনপি নেতা আব্দুর রহিম ভরসা, কামাল মেম্বার, আবুল বশর, জাকারিয়া সিদ্দিকী লিটন, উপজেলা ছাত্র দলের আহবায়ক রুহুল আমীন, পৌর ছাত্রদলের আহবায়ক আরএ বাবলু, সদস্য সচিব দেলোয়ার ইসমাঈল প্রমূখ।

Manual6 Ad Code

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে শুধু নির্বাচন নয়, রাজনীতি থেকে সরিয়ে দিতে হাসিনা সরকার দীর্ঘ দিন থেকে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

সরকারের এসব ষড়যন্ত্রে কোন কাজ হবে না মন্তব্য করে তিনি বলেন, খালেদা জিয়াকে বন্দি রেখে এ দেশে কোন নির্বাচন হবে না। তিনি আগামী ১০ এপ্রিল সিলেটে বিএনপির সমাবেশ সফলের লক্ষ্যে সকল নেতাকর্মীকে প্রস্তুতি নেওয়ার আহবান জানান।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code