কানাইঘাট উপজেলা-পৌর কৃষকলীগের কমিটি গঠন

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৮

কানাইঘাট উপজেলা-পৌর কৃষকলীগের কমিটি গঠন

Manual3 Ad Code

সিলেটের কানাইঘাট উপজেলা শাখার ৯৬ ও পৌর শাখার ৬১ সদস্য বিশিষ্ট কৃষকলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।

সোমবার বিকেল ৩টায় সিলেটের একটি অভিজাত হোটেলে কৃষলীগের কানাইঘাট উপজেলা শাখার ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মহানগর কৃষকলীগের সভাপতি আলহাজ¦ আব্দুল মুমিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক রাসেল মিয়া। সভায় বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে মো: আব্দুল আহাদকে সভাপতি, মো: শাহাব উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক ও আশিক উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ৯৬ সদস্য বিশিষ্ট কানাইঘাট উপজেলা কমিটির অনুমোদন দেন জেলা কৃষকলীগের সভাপতি শাহ মো: নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সামছুল ইসলাম।

Manual5 Ad Code

উপজেলা কমিটির উপদেষ্টামন্ডলী হলেন- সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধক্ষ্য সিরাজুল ইসলাম, জেলা আ’লীগ নেতা জমির উদ্দিন প্রধান, উপজেলা আ’লীগের আহ্বায়ক লুৎফুর রহমান, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জেমস্ লিও ফারগুসন নানকা, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম খোকন, উপজেলা আ’লীগ নেতা মামুনুর রশিদ চৌধুরী, ইঞ্জিনিয়ার মাহমুদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল হক, মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, বাহার উদ্দিন আল বাহার।

Manual1 Ad Code

পৃথক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক রাসেল মিয়া। সভায় বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে জুবের আহমদকে সভাপতি, আবুল হারিছকে সাধারণ সম্পাদক ও এমদাদুল হককে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কানাইঘাট পৌর কমিটির অনুমোদন দেন জেলা কৃষকলীগের সভাপতি শাহ মোঃ নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সামছুল ইসলাম। পৌর কমিটির উপদেষ্টামন্ডলী হলেন- উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক জালাল আহমদ, পৌর আহ্বায়ক জামাল উদ্দিন, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক ফখর উদ্দীন শামীম, ডাঃ মুফজ্জিল হোসেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আজমল হোসেন, পৌর কাউন্সিলার মাওঃ ফখরুল ইসলাম।

Manual1 Ad Code

পৌর কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- সহ-সভাপতি জৌতি ভূষণ চৌধুরী মনি, হাজী নুরুদ্দীন, মসলেখ উদ্দীন, জাবের আহমদ (১), খায়রুল আলম, ইয়াহিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন, মারগুব, বুরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জুবেল আমীন, শিবলু আহমদ, অর্থ সম্পাদক জাবের আহমদ (২), সেলিম আহমদ, আইন বিষয়ক সম্পাদক ডালিম আহমদ, সহ আইন বিষয়ক সম্পাদক রবিন্দ্র কুমার দাস, প্রচার সম্পাদক দুদু মিয়া, সহ প্রচার সাহেদ আহমদ, দপ্তর সম্পাদক ইসমাইল আলী, তথ্য ও গবেষণা সম্পাদক রহিম উদ্দীন খোকন, সমবায় বিষয়ক সম্পাদক আলী হোসেন জনী, কুঠির বিষয়ক সম্পাদক শাহ আলম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোহেল আহমদ জীবন, কৃষি পণ্য ফসল বিষয়ক সম্পাদক আব্দুল নুর, ধর্ম বিষয়ক সম্পাদক শামিম আহমদ বকুল।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code