কান উৎসবে ঝলমলে তারকাদের ছবি

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, মে ২০, ২০১৭

কান উৎসবে ঝলমলে তারকাদের ছবি

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক  :: ফ্রান্সের শহর কান এখন তারকাদের পদচারণায় মুখর। কারণ এই শহরেই বসেছে বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব। ১৭ এপ্রিল সন্ধ্যা থেকে শুরু হয়েছে ৭০তম কান উৎসব।

এই আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় বিভাগ লাল গালিচা। কানের লাল গালিচায় হাঁটা বিশ্ব চলচ্চিত্রে দারুণ সম্মানের। প্রথম দিনের আয়োজনেই এই রেড কার্পেট মাড়িয়েছে রূপালি দুনিয়ার অনেক তারকা। বাহারি পোশাকে অভিনেত্রীদের দ্যুতিতে ঝলমল করছে উৎসবস্থল।

Manual5 Ad Code

উদ্বোধনী দিনে লাল গালিচায় হেঁটেছেন এবারের কান উৎসবের জুরি বোর্ডের সদস্য উইল স্মিথও। তাকে পেয়ে দর্শকের মধ্যে উন্মাদনা তৈরি হয়ে যায়। ভক্তরা তাকে ঘিরে ধরে সেলফি তোলার জন্য।

Manual3 Ad Code

এছাড়াও লাল গালিচায় রূপের আবেদন ছড়িয়েছেন বেল্লা হাদিদ, এমিলি রাতাজোশি, লিলি রোজ, জেসিকা চাস্টেইন, উইল্লো এল্লে, সুসান সারান্ডন, নাওমি হারিস, উমা থারমেন, জুলিয়ান মুর, ইভা হারজিগোভা, সারা সামপাইও, চম্পো আরায়া, অ্যাড্রেইন ব্রডি, লারা লেইটো, হফিট গোলান ও ভিক্টোরিয়া বন্যার মত তারকারা। অভিনেত্রীদের মধ্যকার সখ্যও উপভোগ করেছেন উপস্থিত দর্শকরা।

উৎসবে এসে পছন্দের সহকর্মীদের দেখা পেয়ে গলায় গলায় হয়েও ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তারকারা। বিভিন্ন ঢংয়ের পোশাকের মাধ্যমে অভিনেত্রীরা নজর কেড়েছেন। তবে এর মধ্যে কয়েকজন তারকা তাদের পোশাকের জন্য সমালোচনার শিকারও হয়েছেন।

Manual4 Ad Code

গাউন সরে যাওয়ার কারণে বিপাকেই পড়েছিলেন বেল্লি হাদিদ। তার লজ্জাস্থান চলে আসে ক্যামেরাম্যানের ফ্ল্যাশের আলোয়। খানিক পরে অবশ্য সেটা সামলে নেন এই মডেল-অভিনেত্রী।

Manual3 Ad Code

(সংগৃহীত)

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code