কামরানের বিরুদ্ধে ফের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০১৮

কামরানের বিরুদ্ধে ফের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

Manual5 Ad Code

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের বিরুদ্ধে আবারও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।

রোববার (২২ জুলাই) আরিফের পক্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবর এই অভিযোগ দেন।

Manual5 Ad Code

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০ জুলাই রাত ১১টার দিকে সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদের বাড়ি সুবিদবাজারস্থ বনকলাপাড়ায় বিশাল স্টেজ, ব্যানার, কয়েক শতাধিক চেয়ার ও বেশ কয়েকটি মাইক বাজিয়ে নৌকার পক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ছাড়াও সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদের সক্রিয় উপস্থিতি ও অংশগ্রহণ ছিল।

Manual4 Ad Code

একজন উপজেলা চেয়ারম্যান হিসেবে তিনি নির্বাচনী সভায় উপস্থিত থাকতে পারেন না। তিনি স্থানীয় সরকার ও সিটি করপোরেশন আইন ভঙ্গ করেছেন। এছাড়া গভীর রাত পর্যন্ত মাইক বাজিয়ে সমাবেশ করায় আশেপাশের বাসিন্দারা শব্দ দূষণের কবলে পড়েন। এছাড়া স্থানীয় সুবিদবাজার, বনকলাপাড়া, লন্ডনী রোড ও পীরমহল্লা এলাকাবাসীর চলাচলের রাস্তা বন্ধ করে সমাবেশ করায় চরম দুর্ভোগে পড়েন তারা।

Manual5 Ad Code

স্থানীয় সরকার ও সিটি করপোরেশন আইন অনুযায়ী রাস্তা, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সভা সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। সরকার দলীয় মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে প্রতিদিন গভীর রাত পর্যন্ত নগরীর বিভিন্ন ওয়ার্ড ও এলাকায় সভা সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আমরা বারবার এ বিষয়ে আপনার বরাবরে অভিযোগ দায়ের করলেও কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। যার কারণে তারা দিনের পর দিন স্থানীয় সরকার ও সিটি করপোরেশন আইন ভঙ্গ করে যাচ্ছেন।

অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান আলী আহমদ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code