কারাগারে বেগম জিয়া, দেশব্যাপী বিএনপির বিক্ষোভ শুক্রবার

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৮

কারাগারে বেগম জিয়া, দেশব্যাপী বিএনপির বিক্ষোভ শুক্রবার

Manual3 Ad Code

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে রায় ঘোষণার পর বেলা তিনটার দিকে খালেদা জিয়াকে কড়া পুলিশ পাহারায় কারাগারে নেয়া হয়।

Manual8 Ad Code

এর আগে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান রায় ঘোষণা করেন। এতে বিএনপির চেয়ারপারসনকে ৫ বছর কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া তারেক রহমানসহ বাকিদের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

Manual3 Ad Code

কারাগার ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কারাগারের চারদিকে আইন শৃঙ্খলাবাহিনী টহল ও অবস্থান জোরদার করা হয়েছে। বুধবার কারাগারের আশপাশে নতুন করে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া গতকাল থেকেই ওই এলাকায় জনসাধারণের চলাচলেও কড়াকড়ি করা হচ্ছে।

Manual2 Ad Code

এদিকে, বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি। শুক্রবার বাদ জুমা সারাদেশে জেলায়-উপজেলায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা দেন।

Manual6 Ad Code

ফখরুল বলেন, দেশনেত্রীর সঙ্গে রায়ের আগের দিন কথা হয়েছে। রায় হওয়ার পর শন্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা বলেছেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, চেয়ারপারসনের রায় নিয়ে শুক্রবার সারাদেশে জেলায়-উপজেলায় বিক্ষোভ করা হবে। কর্মসূচি হবে শান্তিপূর্ণ। পরদিন শনিবার সারাদেশে প্রতিবাদ সমাবেশ হবে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code