সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৪
হবিগঞ্জ প্রতিনিধি :
জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি নেতা জি কে গউছ। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ কারাগার থেকে মুক্ত হন তিনি। এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন। পরে শোভাযাত্রাসহ জি কে গউছকে তার বাসভবনে নিয়ে যান।
জি কে গউছ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায়বিষয়ক সম্পাদক। তিনি টানা তিনবার হবিগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন। চার মামলায় ১৫৪ দিন কারাভোগের পর মুক্তি পেলেন এ নেতা।
এর আগে ১১ জানুয়ারি বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খাইরুল আলমের হাইকোর্ট বেঞ্চ জি কে গউছের জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন জি কে গউছের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
গত বছরের ১৯ আগস্ট বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় হবিগঞ্জ সদর থানা-পুলিশের দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
(সুরমামেইল/এমএকে)
Design and developed by ওয়েব হোম বিডি