কারিনার জিরো ফিগারের রহস্য

প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৮

কারিনার জিরো ফিগারের রহস্য

Manual7 Ad Code

চির সবুজ নায়িকা দীর্ঘদিন ধরে জিরো ফিগার ধরে রেখেছেন। বলিউডে জিরো ফিগারের ট্রেন্ড এনেছিলেন তিনি। সন্তান জন্মের কয়েক মাসের মধ্যেই কাজে ফিরেছেন। ফিগার সচেতন এই অভিনেত্রী হারানো জৌলুস ফিরিয়ে আনতে এখন জিমে দৌঁড়াচ্ছেন নিয়মিত।

Manual2 Ad Code

কারিনার ফিটনেস বরাবরই ঈর্ষণীয়। ঈর্ষণীয় তার ফিগারও। কিন্তু তার রহস্য কী? হ্যাঁ, জিম তো রয়েইছে। জিমের ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন করিনা।

রুজুতার মতে, সঠিক পরিমাণে চিনি শরীরকে ডিটক্স করে। ফলে ডায়েটে চিনি রাখুন। চকলেট, পেস্ট্রি খেয়েও নাকি নিজের চেহারা ধরে রেখেছেন কারিনা।

Manual3 Ad Code

বিশেষত পোস্ট প্রেগন্যান্সি পিরিয়ডে ঘি খুবই উপকারি। স্কিনকে টোন করতে, ডিটক্স করতে তৈমুর হওয়ার পর তার পরামর্শ মতো ঘি খেয়েছিলেন কারিনাও। সঙ্গে নিয়মিত যোগ সাধনাও করেছিলেন নায়িকা।

Manual8 Ad Code

রুজুতার মতে, বাঙালিরা এমনিতেই প্রচুর নারিকেল খান। সে কারণে তাদের ত্বক সুন্দর। তবে ডাবের পানি বেশি উপকারী। অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ভাইরাল হিসেবে কাজ করে। কারিনা খাদ্য তালিকায় নাকি নারিকেলের লাড্ডু, বরফিও রাখেন।

Manual7 Ad Code

কারিনার মতো ফিগার পেতে একবার চেষ্টা করবেন নাকি? সিদ্ধান্তটা আপনার। নিজেই নিজের বস হয়ে উঠুন। অন্য কারও পরামর্শ নয়। ডায়েট বা ফিটনেস রুটিন ঠিক করে নিন নিজেই।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code