সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৭
বিনোদন ডেস্ক :: ‘বিসর্জন’ নামটাতেই কোথাও জড়িয়ে থাকে মনখারাপ। সেই মনখারাপ-ই সঙ্গী পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের আসন্ন ছবিতে। মুক্তি পাবে আগামী ১৪ এপ্রিল। পোস্টারেই পরিষ্কার এ ‘বিসর্জন’ রবীন্দ্রনাথের নয়। মৌলিক গল্প নিয়েই ছবি করেছেন পরিচালক। কিন্তু মনখারাপিয়া সুর ছড়িয়ে আছে গানে। ছড়িয়ে আছে এ ছবির অকালপ্রয়াত সঙ্গীত পরিচালক কালিকা প্রসাদের স্মৃতিতে।
কৌশিক বলছিলেন, ‘মৃত্যুর গান, দুঃখের গান— সব ছাপিয়ে এখন কালিকার মুখই ভেসে উঠছে।’ ঠিক একই অনুভূতি জয়া আহসানেরও। এ ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন অভিনেত্রী। বাংলাদেশ থেকে শেয়ার করলেন তাঁর ‘বিসর্জন’ যাত্রা।
Design and developed by ওয়েব হোম বিডি