সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৮
বলিউড ছাপিয়ে হলিউডেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। আর তাকে সিনেমা থেকে বাদ দেওয়া হল তার গায়ের রঙ কালো! শুনতে অবাক লাগলেও এমনটাই হয়েছিল বলিউডের লাস্যময়ী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে। স্মৃতির পাতা খুলে মন খারাপের কথা শোনালেন প্রিয়াঙ্কা চোপড়া। জানালেন, এক সময় বর্ণবিদ্বেশের শিকার হতে হয়েছিল তাকে।
হলিউড সিনেমা ‘কোয়ান্টিকো’র সুবাদে অভিনেত্রীর নাম এখন বিশ্বজুড়ে। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কোয়ান্টিকো’র আগে হলিউডি এক সিনেমার অফার আসে তার কাছে। কিন্তু কিছুদিন পর হলিউড স্টুডিও থেকে ফোন আসে তার কাছে। জানানো হয়, তিনি এই ছবির জন্য ফিট নন। তাই বাদ দেওয়া হয়েছে তাকে। কিন্তু কেন ফিট নন অভনেত্রী? একথা জিজ্ঞাসা করলে হলিউডি ওই সংস্থান থেকে জানানো হয়, ‘প্রিয়াঙ্কার গায়ের রং শ্যামবর্ণ’। এই পুরো ঘটনা প্রিয়াঙ্কার ওপর গভীর প্রভাব ফেলেছিল।
তবে সেসব আজ অতীত। হলিউডে মিউজিক ভিডিওর হাত ধরে পদার্পণ করে আজ প্রিয়াঙ্কা জনপ্রিয়তার শিখরে। হাই টিআরপি রেটেড ‘কোয়ান্টিকো’ টেলিভিশন সিরিজ থেকে শুরু করে ‘বেওয়াচ’র ‘ভিক্টোরিয়া লিডস’ মত চরিত্রে নজড় কেড়েছেন সিনেপ্রেমীদের।
Design and developed by ওয়েব হোম বিডি