কিং কন্যার সঙ্গে কে এই ছেলে?

প্রকাশিত: ৩:১৯ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০১৮

কিং কন্যার সঙ্গে কে এই ছেলে?

Manual8 Ad Code

বলিউড তারকা শাহরুখ খানের মেয়ের সঙ্গে এক বৃটিশ তরুণের প্রেম চলছে বলে গুঞ্জন শুরু হয়েছে। সম্প্রতি সুহানা তার ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশের পর থেকেই এই গুঞ্জন ডালপালা মেলেছে। সুহানার সঙ্গে এই বৃটিশ ছেলেটি কে?

Manual6 Ad Code

কালো কোট পরা সেই কিশোরের সঙ্গে বেশ ঘনিষ্ঠ হয়েই পোজ দিয়েছেন সুহানা। শুধু কি পোজ দেওয়া! কেউ একজন সেই ছবি ছড়িয়ে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠেছে, কে ওই কিশোরটি? সুহানার সঙ্গে তার সম্পর্কই বা কী?

Manual6 Ad Code

ভারতীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, ছেলেটি সুহানার প্রেমিক। কলেজ জীবনের ‍শুরু থেকেই চলছে এদের প্রেম! সুহানার পরিবারও নাকি জানে তাদের সম্পর্কের কথা! তবে প্রেম নাকি বন্ধুত্ব- তা নিয়ে সুহানা নিজে এখনো কিছু বলেননি।

কিছুদিন আগেই এক ক্রিকেটারের সঙ্গে শাহরুখ কন্যা সুহানার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। ‘কেকেআর’র ১৮ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান শুভাম গিলের সঙ্গে সুহানার সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল বিভিন্ন মহলে।

Manual1 Ad Code

এদিকে লন্ডনে সম্প্রতি পার্টির আয়োজন করেছিলেন শাহরুখ কন্যা সুহানা। সেখানে তার সঙ্গে ছিলেন সুহানার মা গৌরী খান। গৌরী নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই ছবি। সেন্ট্রাল লন্ডনে জিনস, টি শার্টে গৌরী এবং সিলভার ড্রেসে সুহানার ছবি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code