কিভাবে মাসুদ রানা থেকে হয়ে গেলেন শাকিব : জানালেন আজিজ রেজা

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৭

কিভাবে মাসুদ রানা থেকে হয়ে গেলেন শাকিব : জানালেন আজিজ রেজা

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক :: সুপারস্টার শাকিব খান যখন মাসুদ রানা ছিলেন তখন নৃত্য পরিচালক আজিজ রেজার সঙ্গে পরিচয় হয়েছিল। মাসুদ রানার স্বপ্ন ছিলো ঢাকাই ছবির নাম্বার ওয়ান নায়ক হবেন। সেই স্বপ্ন নিয়েই ঢাকায় এসেছিলেন সুদর্শন তরুণ মাসুদ রানা। আজিজ রেজা তাকে নিয়ে যেতেন সিনেমার লোকজনের কাছে। বিভিন্ন পরিচালক, শিল্পীদের সঙ্গে পরিচয় করিয়ে দিতেন, ‘আমার ছোট ভাই রানা’ বলে।

এরপর চলচ্চিত্রে অভিনয় আর কৌশলী মাসুদ রানা ধীরে ধীরে হয়ে উঠেন শাকিব খান। মুছে ফেলেন নিজের অতীত। ভুলে যান, একদিন ভাই বলে যে বুকে আশ্রয় খুঁজেছিলেন সেই আজিজ রেজাকে। এ নিয়ে অবশ্য আজিজ রেজার খুব একটা আক্ষেপও নেই। এমনটাই জানালেন নৃত্য পরিচালক আজিজ রেজা।
তিনি বলেন, শাকিবের যখন দু:সময় তখন আমি ওর পাশে ছিলাম, এখন ওর ভালো দিন চলছে। এখন আর আমাকে প্রয়োজন নেই। এ নিয়ে আমার কোন আক্ষেপও নেই। আমি সব সময় চাইবো, শাকিব যেন ভালো থাকে। আমার ছোট ভাই ভালো অবস্থানে আছে। এটা আমার জন্য গর্বের। আমি সব সময় দোয়া করি শাকিব যেন ভালো থাকে। আমার ছোট ভাই রানা আমাকে ভুলে গেছে, আমি তাকে ভুলি নি।’

আজিজ রেজার এই বক্তব্যের মধ্যে আক্ষেপ নেই বললেও যেন আক্ষেপই ঝড়ে পড়লো। অবশ্য শাকিব খানের তাতে কিছু যায় আসে না। সুপারস্টারদের তো পেছনে তাকালে চলে না। সামনে চোখ রেখে এগুতে হয়। সুপারস্টারদের অনেক কিছুই গোপন করতে হয়।

সম্প্রতি টিভি লাইভে এসেও এমনটাই জানালেন শাকিব। ঢাকাই ছবির নাম্বার ওয়ান নায়ক বলেন, ‘সুপারস্টারদের ব্যাক্তিগত জীবনকে গোপন রাখতে হয়।’

Manual2 Ad Code

বিবাহিত নায়কের ছবি দর্শক দেখতে চান না বলে নিজের বিয়ের খবরও গোপন রেখেছেন ৯ বছর। স্ত্রীকেও সামাজিকভাবে স্বীকৃতি দিতে সময় নিয়েছেন প্রায় এক দশক।

Image result for শাকিব খান
২০০৮ সালে বিয়ে করেন শাকিব-অপু। ২০১৬ সালে শাকিবের গর্ভজাত সন্তানের মা হন অপু। এসবই গোপন রাখতে হয়েছে সুপারস্টার শাকিবের কথায়। কিন্তু শেষ পর্যন্ত সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আর গোপন রাখতে পারেন নি অপু। মিডিয়ার সামনে গোপন কথা ফাঁস করে দিলেন। জানালেন, বিয়ে ও সন্তানের খবর।

Manual5 Ad Code

এবার জানা গেলো কিভাবে অতীত ভুলেছেন শাকিব খান। মাসুদ রানা থেকে কিভাবে শাকিব খান হয়ে ভুলে গেছেন মাসুদ রানা নামের সেই তরুণকে। এসবই ঢাকাই ছবির একজন সুপারস্টারের গল্প।

Manual2 Ad Code

কিন্তু অতীত যে সব সময় হাঁটে বর্তমানের পাশে। যে কোন সময় বর্তমানে এসে হাজির হয় অতীত। তেমনই শাকিব ভুলে গেছেন মাসুদ রানাকে। কিন্তু এই মাসুদ রানা ঠিকই পাশাপাশি হেঁটে চলেছেন শাকিব খানের।

Manual5 Ad Code

দিনশেষে সুপারস্টার শাকিব যখন ঘরে ফেরেন তখন তিনি মাসুদ রানা হয়েই থাকেন। নাকি নিজ ঘরেও তিনি সুপারস্টার শাকিব খান?

Image result for শাকিব খান

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code