কিশোরগঞ্জে স্ত্রী-সন্তান হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২১

কিশোরগঞ্জে স্ত্রী-সন্তান হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

Manual3 Ad Code

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় দুই মাসের ছেলেসন্তানসহ স্ত্রীকে হত্যার দায়ে নজরুল ইসলাম নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ সময় তাকে দুই লাখ টাকা অর্থদণ্ডও দেয়া হয়।

Manual4 Ad Code

 

সোমবার (০৮ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করে।

 

দণ্ডপ্রাপ্ত আসামি নজরুল ইসলাম পাকুন্দিয়া উপজেলার পাবদা গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে।

 

মামলার বিবরণে জানা যায়, পাবদা গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে রহিমা খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন নজরুল। একপর্যায়ে মেয়েটি গর্ভবতী হয়ে পড়লে পরিবারের চাপের মুখে তাকে বিয়ে করতে বাধ্য হন নজরুল।

 

Manual4 Ad Code

২০১৬ সালের ১৯ নভেম্বর রহিমা একটি ছেলেসন্তানের জন্ম দেন। ২০১৭ সালের ১৩ জানুয়ারি স্ত্রী রহিমা ও ছেলে আমিরুলকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন নজরুল।

 

Manual3 Ad Code

এর পর থেকে সন্তানসহ নিখোঁজ হন রহিমা। পরে ২১ জানুয়ারি বিকালে স্থানীয় আঙ্গিয়াদী বিলভরা বিল থেকে মা-ছেলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

 

এ ঘটনায় নিহত রহিমার ভাই মো. আ. আউয়াল বাদী হয়ে নজরুলসহ চারজনকে আসামি করে পাকুন্দিয়া থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ২৪ জানুয়ারি নজরুল ইসলামকে আসামি করে আদালতে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা পাকুন্দিয়া থানার এসআই মো. সাহাব উদ্দিন।

 

Manual2 Ad Code

আদালত বিচার প্রক্রিয়া শেষে সোমবার রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট যজ্ঞেশ্বর রায় ও আসামিপক্ষে অ্যাডভোকেট অশোক রায় মামলাটি পরিচালনা করেন।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code