কি করতে চাচ্ছেন অপু বিশ্বাস?

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৮

কি করতে চাচ্ছেন অপু বিশ্বাস?

Manual3 Ad Code

বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই শাকিব খান-অপু বিশ্বাস জুটির দাম্পত্যে ভাঙন শুরু। এ ভাঙনের জন্য সন্তানের জন্মকেই দায়ী করেছেন। যার চূড়ান্ত পরিণতি পাবে আগামী ২২ ফেব্রুয়ারি। সংসারের ভাঙন নিয়ে শাকিব-অপু পরস্পরকে দোষারোপ করেছেন।

Manual5 Ad Code

অপু বিশ্বাস বলেন, “আমার আর উপায় ছিল না। আমি অনেকভাবে শাকিবকে বোঝানোর চেষ্টা করেছি। বাচ্চার কথা বলেছি। শাকিব কোনো কিছুই মানতে রাজি ছিল না। তখন আমার নিজের কোনো স্বীকৃতি ছিল না।”

Manual5 Ad Code

তিনি বলেন, “আমার সন্তানের স্বীকৃতি ছিল না। একজন মা হিসেবে এর চেয়ে বেদনার আর কী হতে পারে। আমার কাছে উপায় ছিল না বলেই আমি গণমাধ্যমে এসে মুখ খুলেছি। এটাকে ভিন্নখাতে প্রবাহিত করার কোনো সুযোগ নেই।”

Manual1 Ad Code

তিনি আরো বলেন, “যে মানুষটা আমার শ্বশুর-শাশুড়ি শাকিবকে করতে পারেননি। আমি যদি আমার বাচ্চাকে সে রকম মানুষ না করতে পারি আল্লাহ যেন আমাকে ওই দিনই পৃথিবী থেকে উঠিয়ে নেন। আমি একটি কমিটমেন্ট করেছিলাম, তা রাখতে পারিনি, আল্লাহ যেন আমাকে উঠিয়ে নেন। তা না হলে আমি নিজেই আত্মহত্যা করব। কারণ, আমি আমার ছেলেকে মানুষ করতে পারিনি।”

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code