কৃষিবিদদের সঙ্গে খালেদার ইফতার আজ

প্রকাশিত: ৫:২৯ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০১৬

কৃষিবিদদের সঙ্গে খালেদার ইফতার আজ

Manual5 Ad Code

images (4)সুরমা মেইল নিউজ : পবিত্র মাহে রমজানের প্রথম দিনে এতিম ও আলেম ওলামাদের সঙ্গে ইফতার করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর রাজনীতিবিদ ক্রমান্বয়ে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে ইফতার করেন তিনি।

Manual3 Ad Code

এবার বিএনপিপন্থি কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

Manual8 Ad Code

সোমবার সন্ধ্যায় রমজানের ২১তম দিনে রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাব মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

Manual4 Ad Code

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান  এ তথ্য জানিয়েছেন। এ ছাড়া মঙ্গলবার (২৮ জুন) একই স্থানে ঢাকা মহানগর বিএনপির ইফতার মাহফিলে খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

এদিকে, রোববার সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে বিএনপিপন্থি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ইফতারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বেগম জিয়া।

Manual7 Ad Code

সুত্র : JN

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code