সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৮
চশমার একটা দিক আছে। অন্যদিকে কাচ পর্যন্ত নেই। মাথায় পাগড়ি। এই চেহারা দেখে অনেকে আলাদা করে কিছু ভাবেননি। মহারাষ্ট্রে যখন কৃষক আন্দোলন চলছে তখন এরকম ক্ষয়াটে চেহারার বহু মুখই দেখা যাচ্ছে। ক্ষয়াটে চেহারা। ভেঙে যাওয়া মুখের রেখায় যেন খেলে যাচ্ছে দীর্ঘ সংগ্রামের কাহিনি। কিন্তু এই ব্যক্তি সেখানে আলাদা কেন? আলাদা কারণ তার পরিচয়।
সাধারণ কৃষক হিসেবে অনেকেই তাঁকে ভুল করছেন। এমনকী ছবির দিকে নজর পর্যন্ত দিচ্ছেন না। কিন্তু একটু ঠাহর করে দেখলেই দেখা যাবে, চশমার ওপারে চোখের উজ্জ্বল দৃষ্টি। সে দৃষ্টি চিনে নিতে ভুল হয় না। এবং বোঝা যায়, এই বয়সে পৌঁছেও নিজেকে যে দারুণভাবে ভাঙা যায়, নিজের দিকেই চ্যালেঞ্জ ছুড়ে দেওযা যায়, তার জ্বলন্ত প্রমাণ বিগ বি। তিনি আর কেউ নন স্বয়ং অমিতাভ বচ্চন। হ্যাঁ, বিগ বি-কেই এই সাজে দেখা যাচ্ছে।
এই পরিচয়ে ‘ঠাগস অফ হিন্দোস্তান’ ছবিটির দৌলতে এই প্রথম একসঙ্গে দেখা যাবে আমির খান ও অমিতাভ বচ্চনকে। এই ছাড়া ছবিতে আছেন ক্যাটরিনা কাইফ ও ফতিমা সানা শেখ। এই ছবিতে কাজ করতে গিয়েই সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছেন বিগ বি। যোধপুরে শুটিং চলাকালীন শরীর খারাপ হয় তাঁর। যদিও চিকিৎসার পর এখন তিনি সুস্থ আছেন বলেই জানা যাচ্ছে।
অ্যাংরি ইয়ং ম্যান সিনেমার নায়ক যেমন হয় তেমনই। তবে প্রথা ভেঙেছেন। রাজ কাপুর থেকে রাজেশ খান্না- নায়কের ঘরানায় তিনি ভাঙন এনেছেন। পরে নিজেই শুরু করেছেন নয়া দৌড়। যা আজকে ইতিহাস। দ্বিতীয় ইনিংসে নিজেকে নিয়ে ক্রমাগত ভাঙচুর করে চলেছেন। ‘ব্ল্যাক’ হোক বা ‘পা’, লুক থেকে অভিনয়ে নিজেকে নিংড়ে দিচ্ছেন। তা যে কোন মাত্রার হতে পারে ঠাগস অফ হিন্দোস্তান-এর এ লুক যেন তারই প্রমাণ।
Design and developed by ওয়েব হোম বিডি