সিলেট ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৬ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০১৬
স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে আপাতত আর আম্পায়ারিং করতে দেখা যাবে না নিউজিল্যান্ডের বিলি বাউডেনকে। দেখা যাবে না তাঁর বাঁকানো আঙুলের ছক্কা কিংবা নাচের ভঙ্গিতে দেওয়া বাউন্ডারির সংকেত।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের আম্পায়ার প্যানেলকে নতুন করে ঢেলে সাজাতে গিয়েই বাউডেনকে আন্তর্জাতিক প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি আপাতত নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের খেলাগুলো পরিচালনা করবেন।
আন্তর্জাতিক প্যানেলে উত্তীর্ণ হয়েছেন নিউজিল্যান্ডের সাবেক টেস্ট ক্রিকেটার শন হেইগ ও ক্রিস ব্রাউন। এই প্যানেলে নিয়োগ পাওয়া তৃতীয় আম্পায়ার হচ্ছেন ওয়েইন নাইটস।
আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে বাউডেনের অভিষেক ১৯৯৫ সালে। ২০০০ সালে তিনি প্রথম টেস্ট ম্যাচ পরিচালনা করেন। এখনো পর্যন্ত তিনি ৮৪ টেস্ট ও ২০০ একদিনের ম্যাচ পরিচালনা করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি পরিচালনা করেছেন ২৪টি। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। তাঁর সংকেত দেওয়ার ধরন দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল। বেশ জনপ্রিয়ও হয়েছিলেন। অবশ্য তাঁর এই বাঁকানো আঙুল শারীরিক অসুস্থতার কারণেই। তাঁর পক্ষে আঙুল সোজা করা সম্ভবই নয়।
২০১৩ সালে প্রথমবারের মতো তিনি আইসিসির এলিট প্যানেল থেকে বাদ পড়েছিলেন। ২০১৪ সালে তিনি আবার ফিরে এলেও এক বছর পরেই আবার বাদ পড়ে যান। ধারণা করা হচ্ছে, বাউডেনকে শেষবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গেছে। আর ফেরার সম্ভাবনা হয়তো নেই এই ৫৩ বছর বয়সীর।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি