কোটা সংস্কারের চলমান আন্দোলন যৌক্তিক : সিলেটে ড. মোশাররফ

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০১৮

কোটা সংস্কারের চলমান আন্দোলন যৌক্তিক : সিলেটে ড. মোশাররফ

Manual8 Ad Code

সরকারিসহ সব ধরনের চাকরিতে কোটা সংস্কারের চলমান শিক্ষার্থীদের আন্দোলনকে খুবই যৌক্তিক আন্দোলন মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘কোটা সংস্কারের চলমান আন্দোলন খুবই যৌক্তিক।’

বিএনপির এই নেতা বলেন, সরকার স্বৈরাচারী আচরণের মাধ্যমে এ আন্দোলনকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। তবে, গণতান্ত্রিক আন্দোলনকে কখনো স্বৈরাচারী আচরণের মাধ্যমে দাবিয়ে রাখা যায় না।’

মঙ্গলবার (১০ এপ্রিল) বিকালে সিলেটের রেজিস্ট্রারি মাঠে বিএনপি’র সিলেট বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় নগরী সিলেটে ‘শান্তিপূর্ণ’ এ সমাবেশ আয়োজন করে বিএনপি।

Manual2 Ad Code

“সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তার মায়ের অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেন নি। ফলে প্রধান অতিথির বক্তব্য রাখেন খন্দকার মোশাররফ।”

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ড. খন্দকার মোশাররফ হোসেন আরো বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বছর খানেক আগে ভিশন-২০৩০ ঘোষণা করেছেন। এ অনুযায়ী বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠী ছাড়া অন্য কোন কোটা থাকবে না। এবং তা ভিশন-২০৩০ তে পরিস্কারভাবে উল্লেখ করাও আছে।’

কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি দাবি করে তিনি বলেন, খালেদা জিয়াকে ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না। তিনি বলেন, নিয়মতান্ত্রিক ও সুশৃংখল আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটানো হবে।

Manual3 Ad Code

খালেদার কারামুক্তিতে সিলেটে বিভাগীয় সমাবেশে দেয়া প্রধান অতিথির ভাষণে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘ক্ষমতাসীন সরকার ভেবেছিল বেগম খালেদা জিয়াকে জেলখানায় বন্দি রেখে বিএনপিকে দুর্বল করা যাবে। কিন্তু তাদের সেই আশা ব্যুমেরাং হয়েছে। আমরা খালেদা জিয়াকে মুক্ত করেই দেশে আবারও গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করবো।’

তিনি সরকারকে অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে বলেন, ‘আমাদের ‘এক দফা এক দাবি, স্বৈরাচার তুই কবে যাবি?’ ‘এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি?’ ‘শেখ হাসিনার সময় শেষ, খালেদা জিয়ার বাংলাদেশ’।’

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বিএনপির মোকাবেলা করতে আওয়ামী লীগকে র‌্যাব-পুলিশকে ব্যারাকে রেখে রাজপথে আসার আহ্বান জানান। তিনি বলেন, পুলিশ-র‌্যাবকে ব্যারাকে রেখে রাজপথে লড়াইয়ে আসুন। তাহলেই বোঝা যাবে কার শক্তি বেশি, জনগণ কার সঙ্গে আছে?

দলের স্থায়ী কমিটির অপর সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের সমাবেশের অনুমতি দিচ্ছে না সরকার। গণতন্ত্রের সমাবেশে অনুমতি প্রয়োজন নেই। সংবিধান এই অধিকার একটা নাগরিককে দিয়েছে। কিন্তু আমরা রাজনৈতিক দল হিসেবে সে অধিকার টুকু পাচ্ছি না।

আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ১৭ বছর আগে এই দলটি দুর্নীতির সার্টিফিকেট পেয়েছিল। এবার তারা স্বৈরচারী হিসেবে বিশ্বে স্বীকৃতি পেয়েছে। জনগণের ওপর তাদের কোনো ভরসা নেই। তাদের ভরসা অন্য জায়গায়। কিছু পুলিশের ওপর আর নির্বাহী বিভাগের ওপর।

‘আজ তারা সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, ব্যাংক লুট করেছে, শেয়ার বাজার লুট করেছে। দেশের সমস্ত সম্পদ লুট করে বিদেশ পাচারের ব্যবস্থা করেছে।’ জনগণের উদ্দেশ্য করে খসরু বলেন, আপনারা প্রস্তুত থাকুন, এসবের জবাব দিতে হবে। ঐক্যবদ্ধভাবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের যৌথ পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, মো. শাহজাহান, বরকত উল্লাহ বুলু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, ফজলুল হক আসপিয়া, এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ক্ষুদ্রঋন বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, দিলদার হেসেন সেলিম, কলিম উদ্দিন আহমেদ মিলন, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য শাম্মী আক্তার, এম নাসের রহমান, আলহাজ্ব সুফিয়ান, নাসির উদ্দিন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী,অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট এম নুরুল হক , সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি কায়সার আহমেদ ঝন্টু, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল গফফার , সুনামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, মৌলভী বাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, হবিগঞ্জ পৌর মেয়র জিকে গউজ, যুবদলের সিনিয়র সহসভাপতি মোরতাজুল করিম বাদরু, জাসাসের সাধারণ সম্পাদক হেলাল খান, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, সিলেট মহানগর মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী মিনারা বেগম, জেলা মহিলা দলের সভানেত্রী সালেহা কবির সেপী, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমেদ, সিলেট মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউনুছ মিয়া প্রমুখ।

Manual2 Ad Code

এছাড়াও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হক, সাবেক সংসদ সদস্য আবুল খায়ের চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, জেলা বিএনপির সদস্য এটিএম বেলায়েত হোসেন মোহন, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার, অ্যাডবোকেট আবেদ রাজা, যুবদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম সাজু, সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি ইকবাল বাহার চৌধুরী, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস মুন্না, যুবদলের সাবেক সহ-সভাপতি কাউয়ুম চৌধুরী, ছাত্রদল নেতা ইকবাল হোসেন আসিফ, আরাফাত রহমান কোকো স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক জাহেদ আহমেদ প্রমুখ।

সমাবেশে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code