কোথায় এখন ‘কাঁটা লাগা’র শেফালি জারিওয়ালা

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৭

কোথায় এখন ‘কাঁটা লাগা’র শেফালি জারিওয়ালা

Manual5 Ad Code

‘কাঁটা লাগা’ গানটির রিমেকে প্রথম বারের জন্য দেখা মেলে শেফালি জারিওয়ালার। তার পর হিন্দিতে আরও বেশ কিছু মিউজিক ভিডিওতেও দেখা মিলেছিল তাঁর। কিন্তু ওই প্রথম মিউজিক ভিডিওই তাঁকে উচ্চতার শিখরে বসিয়েছিল।

পরবর্তীকালে তাঁকে দেখা গিয়েছিল ‘মুঝসে শাদি করোগি’ ছবিতেও দেখা গিয়েছিল শেফালিকে। যে ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, সলমন খান ও প্রিয়ঙ্কা চোপড়া।

Manual2 Ad Code

২০০২ সালে শেফালি বিয়ে করেন ‘মিত ব্রাদার্স’-এর হরমিত সিংহকে। কিন্তু সেই বিয়ে টেকেনি বেশি দিন। ২০০৯ সালে স্বামী হরমিত সিংহের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন অভিযোগ আনেন তিনি। আর তার পরই বিবাহ বিচ্ছেদ হয়ে যায় শেফালির।

Manual2 Ad Code

বহু দিন লাইমলাইট থেকে দূরে থাকার পর, ‘নাচ বলিয়ে ৫’ রিয়্যালিটি শো’তে আবার দেখা মেলে শেফালির। সেখানে বয়ফ্রেন্ড পরাগ ত্যাগীর সঙ্গে জুটি বেঁধেছিলেন। কিন্তু সেই শো থেকে চটজলদিই বিদায় নিতে হয় শেফালিকে।

Manual3 Ad Code

দীর্ঘ দিনের বয়ফ্রেন্ড পরাগ ত্যাগীর সঙ্গে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন শেফালি। ২০১৪ সালে দু’জনের বিয়ে হয়।

Manual7 Ad Code

তবে বলিউডে তেমন ভাবে দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ শেফালি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code