কোনো মেজরের হুইসেলে এদেশ স্বাধীন হয়নি : কাউন্সিলর আজাদ

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৭

কোনো মেজরের হুইসেলে এদেশ স্বাধীন হয়নি : কাউন্সিলর আজাদ

Manual4 Ad Code

সিলেট :: সিসিকের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে লাখো শহিদের আত্মত্যাগ আর শত বছরের সাধনার নাম স্বাধীনতা। যা কোনো পাতাল থেকে নাযিল হওয়া মেজরের হুইসেলে আসেনি।

Manual1 Ad Code

তিনি বলেন, বর্তমান প্রজন্মকে সঠিক ইতিহাস চর্চার সুযোগ করে দেয়ার জন্য সেচ্ছাসেবী সংগঠন  হৃদয়ে ’৭১ এর প্রশংসা করে তিনি বলেন, সারাদেশে এই রকম উদ্যোগ ছড়িয়ে দেওয়া উচিৎ।

শুক্রবার সন্ধ্যায় হৃদয়ে-৭১’র ৬২তম সাপ্তাহিক পাঠচক্র অনুষ্ঠানে সংগঠনের উপশহরস্থ অস্থায়ী কার্যালয়ে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক উক্ত কথাগুলো বলেন।

Manual4 Ad Code

সংঠনের চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী উজ্জ্বলের সভাপতিত্বে ও মহাপরিচালক ইব্রাহীম আহমদ জেসির পরিচালনায় পাঠচক্রে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা ও সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হুসেন। পাঠচক্রের পাঠ কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের জেলা শাখার সভাপতি আহমদ হামজা চৌধুরী। পাঠ প্রতিক্রিয়া ব্যক্ত করেন জামিল আহমদ চৌধুরী, সাব্বির আহমদ, মফিজুর রহমান মফি, জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আদি রাজ উজ্জ্বল, এ এম ফারহান সাদিক জিহান, ইমরান আহমদ, আবু বক্কর পারভেজ, আফসার আহমদ, আব্দুর রহমান, তারেকুল ইসলাম ফাবী, সাজ্জাদ আহমদ, সাদিকুর রহমান খান, ফাহিমুল ইসলাম, ডালিম চৌধুরী, এমাদ উদ্দিন বায়তুল, আব্দুল রাহাত জাবেদ, জাহিদুর রহমান, নাজমুল ইসলাম নাইম, শওকত হাসান, রুহিত রহমান, শাহিনুল ইসলাম, মানিক আহমদ প্রমুখ। -বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code